মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩ · ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

করোনা সনাক্তের জন্য ফরিদপুর মেডিকেলে ল্যাব স্থাপন

Platformপ্রকাশ: ১১ এপ্রিল ২০২০, ১১:৪২ · ২ মিনিটে পড়ুন
করোনা সনাক্তের জন্য ফরিদপুর মেডিকেলে ল্যাব স্থাপন
লেখার আকার

১১ এপ্রিল, ২০২০: করোনা ভাইরাস (কোভিড-১৯) টেস্টের জন্য ফরিদপুরে পিসিএর মেশিন এবং ল্যাব স্থাপনের কাজ প্রায় শেষ। কয়েকদিন আগেই ল্যাব স্থাপনের সব যন্ত্রপাতি পৌছায় ফরিদপুর মেডিকেল কলেজে তারপর থেকে কাজ শুরু করে টেকনিশিয়ান টিম।

একাডেমিক ভবনের চতুর্থ তলায় প্রস্তুত হচ্ছে এ ল্যাব এবং আগামী সপ্তাহ থেকে করোনা ভাইরাস সনাক্তের টেস্ট শুরু করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা৷

১০ এপ্রিল গত শুক্রবারে সব সরঞ্জাম পৌছালেও
আগে থেকেই প্রস্তুত করে রাখা হয়েছিলে ল্যাব যার ফলে খুব দ্রুত টেস্টের কাজ শুরু করা যাচ্ছে৷

বৃহত্তর ফরিদপুরের ৫ জেলা ছাড়াও আশেপাশের বেশ কয়েকটি জেলার মানুষজন উপকৃত হবে এ ল্যাব প্রতিষ্ঠা হলে। পরীক্ষার জন্য তাদের আর ঢাকাগামী হওয়া লাগবে না৷

ফরিদপুর মেডিকেল কলেজ এর অধ্যক্ষ ডা. এস এম খবিরুল ইসলাম জানান, স্থানীয় সংসদ সদস্যের চেষ্টায় স্বাস্থ্য মন্ত্রনালয় ফরিদপুর অঞ্চলের জন্য এ ল্যাবটি স্থাপনের অনুমতি দেয়ার পর পরই ল্যাব স্থাপনের কাজ শুরু করেছে ফরিদপুর মেডিকেল কলেজ কতৃপক্ষ৷

দেশের বিভিন্ন জায়গায় করোনা ভাইরাস এর রোগী সনাক্ত হওয়ার পর থেকে বৃহত্তর ফরিদপুরবাসীর প্রানের দাবী হয়ে উঠে ল্যাব স্থাপন৷ ল্যাব স্থাপনের খবর জানার পর তারা খুবই আনন্দিত এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন৷

উল্লেখ্য গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে ৬ জন মারা গেছেন। এদের মধ্যে তিনজন ঢাকার, দুইজন নারায়ণগঞ্জের ও একজন পটুয়াখালীর বাসিন্দা। তারমধ্যে ৫ জন পুরুষ এবং একজন মহিলা এবং নতুনভাবে আক্রান্ত হয়েছিল ৯৪ জন৷

স্টাফ রিপোর্টার/ শেখ লুৎফুর রহমান তুষার

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।