মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

করোনা আক্রান্ত রোগী কি অচ্ছুৎ?? মানবিক হোন

শনিবার, ১১ এপ্রিল, ২০২০

করোনা আক্রান্ত রোগীকে ঘৃণা করলে, ভয় পেলে, আতংকিত হয়ে তাকে ক্ষতিগ্রস্ত করার চেস্টা করলে, তার মানবিক অধিকার নস্ট করলে, তার চিকিৎসা ও আইসোলেশনে অমানবিক আচরন করলে সে তথ্য লুকাবেই। তথ্য লুকিয়ে আপনার আসেপাশে আসবে, আপনাকে আক্রান্ত করবে।

করোনা আক্রান্ত রোগী কি অপরাধী?
যদি না হয় তাহলে তার বাড়িতে লাল পতাকা কেন? কেন বাশের বেড়া বা কেন লিখে রাখা এই বাড়িতে করোনা রোগী আছে, সাবধান? কেন তাকে ও তার পরিবারকে এমনভাবে আইসোলেশন করা যেন তারা মস্ত বড় অপরাধী? আইসোলেশনে তাদের প্রতিদিনের স্বাস্থ্যের অবস্থা, পরিবারের সদস্যদের স্বাস্থ্যের অবস্থা, খাবার ও অন্যান্য নিত্য পণ্যের সরবরাহের অবস্থা ইত্যাদির খোজ নিচ্ছেন কেউ? এলাকাবাসী জানামাত্রই এমন আচরন করছে যেমনটা ব্রাহ্মণেরা আগে “অচ্ছুৎ” হিসেবে ক্লাসিফাই করাদের ব্যাপারে করত। এমনকি মরলে পরেও কবর পাবার নিশ্চয়তা নেই এলাকাবাসীর প্রতিবাদে। হটলাইনে মানুষ বলছে আমাদের তথ্য গোপন থাকবেতো, এলাকাবাদী জানবে না তো, জানলে ক্ষতি করবে, পুলিশ আটকে দেবে আমাদের আত্নীয়স্বজন সবাইকে। আক্রান্ত রোগীকে যে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয় সেটি ভিজিট করে দেখেছেন নীতিনির্ধারকদের কেউ? করোনা ল্যাব ভিজিট করে কিছু জিনিস দেখে সার্টিফাই করা হয় এতে পরীক্ষা চলবে কিনা, ভাইরাসটিকে সম্মান দেয়া হয় অথচ বহু আইসোলেশন সেন্টারে অভিযোগ উঠেছে সেখানে মানুষের থাকার মত পরিবেশ নেই। মানুষের সম্মান ভাইরাসের চেয়ে কম। উপর থেকে নির্দেশ এসেছে আইসোলেশন রুম বানাতে হবে, আমরা কোন মতে কোন একটি যায়গায় প্রিন্ট করা কাগজ লাগিয়ে বলছি আইসোলেশন রুম তৈরি হয়ে গেছে। অথচ কোথায় সেই নেগেটিভ প্রেশার রুম, কোথায় সেই রুমের সেবাদাতাদের নিরাপত্তা ও ব্যবস্থাপনা, কোথায় সেই রুমে খাওয়া, বাথরুম সহ অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যাদির আয়োজন? এগুলো কেউ ক্রাইটেরিয়া ঠিক করে হিসাব মিলিয়ে দেখেছে? তাহলে মানুষ তথ্য লুকাবেনা কেন? হটলাইনে কল করা মানুষ এখন ঠিকানা বলতে চায়না ভয়ে, কারন টেস্ট করতে আসলে এরপর যে প্রক্রিয়ার ভেতর দিয়ে তাকে যেতে হবে তা ভয়াবহ রকমের অমানবিক অধিকাংশ ক্ষেত্রে। তাই হাসপাতালে ভর্তি হওয়া মানুষও পালিয়ে যায় কিংবা তথ্য গোপন করে চিকিৎসা নিতে আসে। করোনা মানুষের শ্বাসতন্ত্রই শুধু আক্রমন করছেনা, মানসিক সুস্থতাকেও আক্রান্ত করছে। এটি নিরসনের ব্যবস্থা কোথায় আমাদের? আমাদের প্রশাসন কি পারেনা মানুষকে আরও বেশি স্টিগমাটাইজড না করে বরং আক্রান্ত রোগীকে ভিআইপি হিসেবে স্থানান্তর ও দেখভালের ব্যবস্থা করতে? রোগীর দৃষ্টিকোণ থেকে ভাবুন। চিকিৎসকেরাও ভাবুন৷

আমরা যদি আক্রান্ত রোগীকে সাহায্য করি, দূর থেকেই, তার বাসার সদস্যদের খাবার ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পৌছে দেই, প্রতিবেশী হিসেবে মোবাইল ফোনে শারিরীক অবস্থার খোজ নেই, কোন সাহায্য লাগবে কিনা জিজ্ঞেস করি, চিকিৎসার প্রয়োজনে সাহায্য করি, হাসপাতালে নিতে বা সেবা পেতে সাহায্য করি (এগুলো দূর থেকেও করা যায়) তাহলে সে আপনাকে তথ্য দেবে। নিজে থেকেই জানাবে আমি করোনা রোগী, আমি বাঁচতে চাই, আমার পরিবার বাঁচতে চায়, আমাদের সাহায্য করুন। লাঠির ভয়ে, সামাজিক অবমাননার ভয়ে, মৌলিক অধিকার বঞ্চিত হবার ভয়ে আপনি আক্রান্ত হলেও হয়তো একই কাজ করবেন। যে হাসপাতালগুলোতে কোভিড-১৯ পজিটিভ কেস আইসোলেশন এর ব্যবস্থা করা হয়েছে সেখানে রোগী কিভাবে আসবে, এম্বুলেন্স এর ব্যবস্থা, চিকিৎসার সব ব্যবস্থার পাশাপাশি খাবার, টয়লেট, পানি ও অন্যান্য দৈনন্দিন ব্যবহার্য্য জিনিসপত্র আছে কিনা, পরিচর্যাকারী আছে কিনা, প্রয়োজনে মানসিক স্বাস্থ্য রক্ষায় বিনোদনমূলক উপকরন যেমন বই বা টিভি ইত্যাদি আছে কিনা এগুলাও হাসপাতাল কর্তৃপক্ষকেই দেখতে হবে, চিকিৎসকেরাও দেখতে পারেন, গ্যাপ পেলে হাসপাতাল কর্তৃপক্ষকে জানাতে পারেন।
মোটকথা রোগীর ভয় দূর করুতে হবে, সহায়তা করতে হবে। এর কোন বিকল্প নেই।

লেখাঃ মোঃ মারুফুর রাহমান অপু

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।