মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬১১ কার্তিক ১৪৩৩ · ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
পড়ালেখা

করোনা সংকটঃ অনিশ্চয়তায় শিক্ষার্থীদের ভবিষ্যৎ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৮ এপ্রিল ২০২০, ১২:১২ · ২ মিনিটে পড়ুন
করোনা সংকটঃ অনিশ্চয়তায় শিক্ষার্থীদের ভবিষ্যৎ
ছবিঃ সংগৃহীত
লেখার আকার

 

প্ল্যাটফর্ম নিউজ

 মঙ্গলবার, ২৮ই এপ্রিল ২০২০:

গতকাল ২৭ এপ্রিল (সোমবার), প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে একটি লাইভ কনফারেন্সে ঘোষণা করেন, “পরিস্থিতি যদি স্বাভাবিক না হয় তবে সেপ্টেম্বর পর্যন্ত স্কুল, কলেজসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।”

জাতিকে করোনা মহামারীর প্রকোপ থেকে বাঁচানোর তাগিদে সরকার কর্তৃক গৃহীত এই পদক্ষেপ পরিস্থিতি বিবেচনা করে হয়তোবা কার্যকর করা হবে। কিন্তু এই অবস্থায় শিক্ষার্থীদের করণীয় কি? একের পর এক অনিশ্চিত নীতিনির্ধারণায় ভেঙে পড়ছে শিক্ষার্থীদের মানসিক অবস্থা।

ছবিঃ সংগৃহীত

মেডিকেল এ এমবিবিএস ও বিডিএস কোর্সে চারটা পেশাগত পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে, মে মাসের দুই তারিখে প্রফেশনাল(পেশাগত) পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনার দুর্যোগের কারণে এখন আর সেটা সম্ভব হচ্ছে না। এর কারণ করোনার দুর্যোগ পুরোপুরি না ঠিক হলে পরীক্ষা নেয়া কোনোভাবেই সম্ভব না।

এ নিয়ে অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে ক্ষোভ প্রকাশ করে মেডিকেল শিক্ষার্থীরা। তারা জানায়, দেশের এই ক্রান্তিলগ্নে পেশাগত পরীক্ষা নেওয়ার কথা বলাটা স্বার্থান্বেষী দেখালেও, এই অনিশ্চয়তায় থাকতে পারছি না। আমরা এই মুহূর্তে পেশাগত বা প্রফেশনাল পরীক্ষা নিতে বলছি না, তবে আমাদেরকে একটা সুস্পষ্ট দিকনির্দেশনা বা সম্ভাব্য সময় বলে দেয়া হোক।

তারা আরও জানায়, যারা চূড়ান্ত পেশাগত পরীক্ষার সাপ্লিমেন্টারী(পুনরায় পরীক্ষা) দিবে, তারা তো এমনিতেই ছয় মাস পিছিয়ে গিয়েছে, তারপর যদি তারা আরও পিছিয়ে পরে তাহলে তাদের ভবিষ্যতে কি হবে, বিষয়টি নিয়ে তারা হতাশা আর অনিশ্চয়তার মধ্যে ডুবে আছে। আর অন্যদিকে সেশনজট জনিত সমস্যা তো আছেই।

তারা চুড়ান্ত পেশাগত পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষার ব্যাপারে সম্মানিত শিক্ষকদের এবং কর্তৃপক্ষের কাছে বিনীতভাবে অনুরোধ জানায় যাতে, এ ব্যাপারে তাদেরকে যথাযথ পরামর্শ এবং দিকনির্দেশনা দেওয়া হয়।

নিজস্ব প্রতিবেদক / সিলভিয়া মীম

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ঢাবি অধিভুক্ত এমবিবিএস (পুরাতন কারিকুলাম) ১ম ও ২য় পেশাগত পরীক্ষার রুটিন প্রকাশ

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ শে ডিসেম্বর ২০২০, মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল কলেজ সমূহের এমবিবিএস (পুরাতন কারিকুলাম জুলাই- ২০) ১ম এবং ২য় পেশাগত পরীক্ষার রুটিন এবং ফর্ম ফিলাপ সংক্রান্ত নোটিশ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই ২০২০ এর পুরাতন…

২৮ ডিসেম্বর ২০২০বিস্তারিত পড়ুন

বাংলাদেশী চিকিৎসকের প্রথম আন্তর্জাতিক চর্মরোগ ও এর চিকিৎসা সংক্রান্ত বই প্রকাশিত

প্ল্যাটফর্ম নিউজ, ২৬ ডিসেম্বর ২০২০, শনিবার গতকাল ২৫ ডিসেম্বর অধ্যাপক ডা. মো. রোকন উদ্দিন এর লেখা 'Manual of Dermatology in General Practice' বইটি প্রকাশিত হয়। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে দেশের প্রথম চর্মরোগ ও এর চিকিৎসা সংক্রান্ত বইটির মোড়ক…

২৬ ডিসেম্বর ২০২০বিস্তারিত পড়ুন

এমডি/এমএস ফেইজে রেসিডেন্সী প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত

প্ল্যাটফর্ম নিউজ, ১৮ ডিসেম্বর ২০২০, শুক্রবার আজ ১৮ ডিসেম্বর (শুক্রবার), মার্চ ২০২১ সেশনের এমডি/এমএস ফেইজে রেসিডেন্সী প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ইতিমধ্যে উক্ত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের পরীক্ষায় পরীক্ষার্থীদের স্বাস্থ্য বিধি অনুসরণ করে কেন্দ্রে আসার নির্দেশ প্রদান করা…

১৮ ডিসেম্বর ২০২০বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।