বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩, ১৮ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

করোনা ভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্ত এক কোটির বেশি; মৃতের সংখ্যা ছাড়ালো পাঁচ লাখ

প্ল্যাটফর্ম নিউজ, ২৮শে জুন, ২০২০, রবিবার

সম্প্রতি বিশ্বব্যাপী করোনা ভাইরাসে সর্বমোট আক্রান্তের সংখ্যা এক কোটির বেশি এবং মৃতের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়েছে।

আজ ২৮ শে জুন, ২০২০ ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ আপডেট অনুযায়ী সমগ্র বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ১ কোটি ১ লক্ষ ৪৬ হাজার ৬৯৫ জন এবং মৃতের সংখ্যা ৫ লক্ষ ২ হাজার ৪৭১ জন। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৪ লক্ষ ৯৮ হাজার ৯৯৮ জন।



উল্লেখ্য, বর্তমানে আক্রান্ত রয়েছেন ৪১ লক্ষ ৪৫ হাজার ২২৬ জন। এদের মধ্যে ৪০ লক্ষ ৮৭ হাজার ২৭৬ জন অর্থাৎ প্রায় ৯৯ শতাংশ রোগী মৃদু উপসর্গ নিয়ে করোনা ভাইরাসের “মাইল্ড কন্ডিশন” এ রয়েছেন। অন্যদিকে বাকি ৫৭, ৯৫০ জন অর্থাৎ ১ শতাংশ রোগী রয়েছেন “সিরিয়াস অথবা ক্রিটিক্যাল কন্ডিশন” এ।

ওয়ার্ল্ডোমিটার অনুযায়ী বর্তমানে করোনা ভাইরাসে আক্রান্ত দেশ সমূহের মধ্যে শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ আপডেট অনুযায়ী এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্তকৃত রোগীর সংখ্যা মোট ২৬ লক্ষ ৬ হাজার ৫০৩ জন। যার মধ্যে সুস্থ হয়েছেন ১০ লক্ষ ৮১ হাজার ৫৩১ জন এবং মৃতের সংখ্যা ১ লক্ষ ২৮ হাজার ২০১ জন। যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে রয়েছে ব্রাজিল ও রাশিয়া।

এছাড়াও, ৫ লক্ষ ৪৪ হাজার ৬১৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্তকৃত রোগী নিয়ে প্রতিবেশী দেশ ভারত রয়েছে চতুর্থ অবস্থানে। ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৪২৪ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ লক্ষ ১৯ হাজার ৩৯৩ জন।

আক্রান্ত দেশসমূহের তালিকায় বাংলাদেশের বর্তমান অবস্থান ১৭ তম। আজ স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিং এ দেয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় বাংলাদেশে কোভিড-১৯ এ নতুন করে শনাক্ত হয়েছেন ৩,৮০৯ জন, মৃত্যুবরণ করেছেন আরো ৪৩ জন এবং আরোগ্য লাভ করেছেন ১,৪০৯ জন। সেইসাথে, ২৮শে জুন, ২০২০ পর্যন্ত সারাদেশে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে শনাক্তকৃত মোট রোগীর সংখ্যা ১ লক্ষ ৩৭ হাজার ৭৮৭ জন। যাদের মধ্যে সুস্থ হয়েছেন এখন পর্যন্ত ৫৫ হাজার ৭২৭ জন এবং মোট মৃত্যুবরণ করেছেন ১ হাজার ৭৩৮ জন।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।