মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

করোনা ভাইরাসে আক্রান্ত হলেন স্বপ্নীল-নুজহাত চিকিৎসক দম্পতি

Fahmida Hoque Mitiপ্রকাশ: ১৭ জুন ২০২০, ১১:১৬ · ২ মিনিটে পড়ুন
করোনা ভাইরাসে আক্রান্ত হলেন স্বপ্নীল-নুজহাত চিকিৎসক দম্পতি
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, বুধবার, ১৭ জুন, ২০২০

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির অর্থ বিষয়ক সম্পাদক, প্ল্যাটফর্মের উপদেষ্টা ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল ও তাঁর স্ত্রী শহীদ ডা. আলীম চৌধুরীর ছোট মেয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী এবং তাঁদের অষ্টম শ্রেণি পড়ুয়া ছেলে সূর্য সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বুধবার সন্ধ্যায় ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল বিষয়টি নিশ্চিত করে বলেন,

“গত চার দিন হল আমি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছি। আমার স্ত্রী ও অষ্টম শ্রেণি পড়ুয়া ছেলে সূর্য গত তিন দিন আগে আক্রান্ত হয়েছে। আমরা সবাই বাসাতেই চিকিৎসা নিচ্ছি। এমনিতে তেমন কোনো সমস্যা নেই। আমরা এখনো ভালো আছি।”

স্বপ্নীল-নুজহাত চিকিৎসক দম্পতি ও তাঁদের ছেলে সূর্য

করোনা সংক্রমণের সূচনাকাল থেকে তাঁদের সব ছুটি বাতিল করে করোনাক্রান্ত ও অন্যান্য রোগীদের বিরামহীন চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছিলেন লড়াকু এই চিকিৎসক দম্পতি। হাসপাতালে রোগী দেখার পাশাপাশি করোনায় আক্রান্ত ও অন্যান্য রোগীদের টেলিফোনের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান, টেলিভিশনের বিভিন্ন আলোচনায় নিয়মিত অংশগ্রহণ এবং গণমাধ্যমে লেখার মাধ্যমে করোনায় সংক্রমণের বিরুদ্ধে স্বাস্থ্যসচেতনতা সৃষ্টির কার্যক্রমে যুক্ত ছিলেন তাঁরা। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাস! দেশের এই দুঃসময়ে রোগীদের বিরামহীন চিকিৎসা সেবা দিতে গিয়ে নিজেরাই করোনায় আক্রান্ত হয়ে পরলেন তাঁরা।

তাঁদের এই অসুস্থতায় প্ল্যাটফর্ম পরিবার শোকাহত। করোনার বিরুদ্ধে তাঁদের মতো প্রথম সারির লড়াকু যোদ্ধারা দ্রুত সুস্থ হয়ে আবার চিকিৎসা সেবা কার্যক্রমে পূর্ণোদ্যমে ফিরে আসবেন এই প্রার্থনা।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।