মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬২৯ আশ্বিন ১৪৩৩ · ২ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিউজ

কর্তব্যরত চিকিৎসককে ফোনে হুমকি- থানায় অভিযোগ দায়েরের পর ক্ষমা প্রার্থনা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৮ জুন ২০২০, ১:৪০ · ১ মিনিটে পড়ুন
কর্তব্যরত চিকিৎসককে ফোনে হুমকি- থানায় অভিযোগ দায়েরের পর ক্ষমা প্রার্থনা
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৮ জুন ২০২০, বৃহস্পতিবার :

নওগাঁর সাপাহার উপজেলা কমপ্লেক্সে কর্মরত ডা. কাজি সাকির আহম্মেদকে মোবাইল ফোনে হুমকি দেয়া হয়। পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রুহুল আমিন থানায় লিখিত অভিযোগ দায়ের করলে হুমকিদাতা ক্ষমা প্রার্থনা করে।

১৭ জুন বুধবার সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে “ডিউটি ডাক্তার” হিসেবে ইমারজেন্সীতে কর্তব্যরত ছিলেন ডা. কাজি সাকির আহম্মেদ। সকাল ১১ টায় অজ্ঞাতনামা এক নাম্বার থেকে ইমারজেন্সী নাম্বারে কল দেয়া হয় এবং হুমকিপ্রদান করে বলা হয়,

“গত ১৫ জুন সোমবারে ইমারজেন্সীতে কে ডিউটিতে ছিলো? আমি ফোন করেছি ধরেনি কেন? ডিউটিতে কে ছিলো তাকে গিয়ে ইমারজেন্সীতেই মেরে আসবো”

উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রুহুল আমিন সাপাহার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে ফোনে হুমকিদাতা ব্যক্তি সরাসরি এসে ডা. কাজি সাকির আহম্মেদ সহ সকল চিকিৎসকদের নিকট ক্ষমা প্রার্থনা করে এবং বলেন আর কখনওই এরকম কিছু হবে না।
উল্লেখ্য, হুমকিদাতা ব্যক্তি পার্শ্ববর্তী উপজেলার একজন শিক্ষক।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।