মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬৫ কার্তিক ১৪৩৩ · ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

করোনা পরিস্থিতিতে ঝুঁকির মুখে দেশের নিম্নশ্রেণীর মানুষজন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৩ এপ্রিল ২০২০, ৬:৫৬ · ২ মিনিটে পড়ুন
করোনা পরিস্থিতিতে ঝুঁকির মুখে দেশের নিম্নশ্রেণীর মানুষজন
লেখার আকার

৩ এপ্রিল, ২০২০ :

বিশ্বের অন্যান্য দেশের মতন বাংলাদেশেও করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী করোনার বিস্তার প্রতিরোধ এবং এর ভয়াবহতা থেকে দেশের মানুষকে সুরক্ষিত রাখতে গত ২৬ মার্চ, ২০২০ ইং তারিখ হতে সারাদেশে চলছে সাধারণ ছুটি।
এতে বিপাকে পড়েছে সমাজের নিম্নবিত্ত শ্রেণীর মানুষজন। করোনা সংক্রমণের চেয়ে বড় দুশ্চিন্তা তাদের এখন নিজের ও নিজের পরিবারের দুবেলার আহার জোগাড় করা।

স্কুল-কলেজ, অফিস-আদালত ইতিমধ্যে বন্ধ ঘোষণা করায় ঢাকার মতন ব্যস্ততম নগরী আজ প্রায় জনমানবহীন থাকার কথা হলেও দেখা মিলছে এর ব্যতিক্রম। শহরের দিনমজুর খেটে খাওয়া মানুষ, বস্তিবাসী, ভিক্ষুকরা দলবেঁধে ঘুরছেন রাস্তায়। রাস্তায় কর্তব্যরত সেনাবাহিনীর পরোয়া না করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে সহ ঢাকার বিভিন্ন জায়গায় দলবদ্ধভাবে গাড়ির পেছনে সাহায্যের জন্য দৌড়াতে দেখা যাচ্ছে তাদের৷ এতে যেমন তারা নিজেরা সংক্রমণের ঝুঁকিতে রয়েছেন তেমনি দেশের জন্যও পরিস্থিতি আরো খারাপের দিকে নিয়ে যাচ্ছেন। এরূপ পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনা হলে করোনা রোগ আরো ব্যাপক হারে বিস্তার লাভ করতে পারে বাংলাদেশে।

ইতিমধ্যে বেশ কিছু সাহায্য সংগঠন এগিয়ে আসলেও সমাজের এই বিশাল দরিদ্র শ্রেণীর জনগণের ভরণপোষণের জন্য তা পর্যাপ্ত নয়। বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী করোনা সংকট ও দেশের এমন অস্থিতিশীল অবস্থা যদি আগামী আরও কয়েকমাস বিরাজমান থাকে তবে বাংলাদেশে দুর্ভিক্ষের দেখা দিতে পারে।

 

উল্লেখ্য, এ পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী সরকারী ছুটি চলবে আগামী ১১ ই এপ্রিল পর্যন্ত। তবে পরিস্থিতি আরো খারাপ হলে বাড়তে পারে সাধারণ ছুটির সময়সীমা। তাই বাংলাদেশের নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর জনগণের জন্যে সামনের দিনগুলো মোকাবিলা করা হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয়।

নিজস্ব প্রতিবেদক / নাজমুন নাহার মীম

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।