মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬১২ কার্তিক ১৪৩৩ · ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

করোনায় আক্রান্ত হয়ে কক্সবাজারে ১ম মৃত্যু

অংকন বনিকপ্রকাশ: ১ মে ২০২০, ১০:১৩ · ১ মিনিটে পড়ুন
করোনায় আক্রান্ত হয়ে কক্সবাজারে ১ম মৃত্যু
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ,
শুক্রবার, ১ মে, ২০২০

কক্সবাজারে করোনায় আক্রান্ত এক রোগী মৃত্যুবরণ করেছেন। গতকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে কক্সবাজারের রামুতে করোনায় আক্রান্ত এক নারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এতে করে জেলাটিতে প্রথম কোনো করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু হলো।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় কক্সবাজার সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়। তথ্যটি নিশ্চিত করেন কক্সবাজার জেলার সিভিল সার্জন ডা. মো. মাহবুবুর রহমান।

ডা. মো. মাহবুবুর রহমান বলেন,

“করোনার উপসর্গ নিয়ে রামু উপজেলার পূর্ব কাউয়ারখোপের ৬৫ বছর বয়স্ক এক নারী মঙ্গলবার দুপুরে কক্সবাজারে ভর্তি হন। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালের আইসোলেশন সেন্টারে স্থানান্তর করা হয়।”

জানা যায়, গত বুধবার ঐ নারীর নমুনা সংগ্রহ করে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের PCR ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। গতকাল বৃহস্পতিবার নমুনা পরীক্ষার ফলাফলে ঐ নারীর আক্রান্ত হবার বিষয়টি নিশ্চিত হয়। করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ার পর তাঁকে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর প্রক্রিয়ার আগেই গতকাল বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক/ অংকন বনিক জয়

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।