মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
শোক সংবাদ

করোনায় আরেক শিশু বিশেষজ্ঞের প্রয়াণ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৩১ মে ২০২১, ১১:৩৪ · ১ মিনিটে পড়ুন
করোনায় আরেক শিশু বিশেষজ্ঞের প্রয়াণ
ছবিঃ শোক সংবাদ।
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৩১ মে, ২০২১, সোমবার

প্রাণঘাতী এই করোনা ভাইরাসে এবার না ফেরার দেশে পাড়ি জমালেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের সাবেক অবসরপ্রাপ্ত অধ্যাপক ও প্রাক্তন বিভাগীয় প্রধান, শিশু বিশেষজ্ঞ প্রফেসর ডা. ফরিদুল আলম (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র’জিউন)। গতকাল ৩০ মে, ২০২১ রবিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি কোভিড পজিটিভ হয়ে দীর্ঘ দেড় মাস চট্টগ্রাম মা-ও-শিশু মেডিকেল কলেজ ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। পরে গতকাল রাত ১১ টা রাতে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

শিশু বিশেষজ্ঞ প্রফেসর ডা. ফরিদুল আলম ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের ১৭ তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী৷ পরবর্তীতে তিনি চট্টগ্রাম মা-ও-শিশু মেডিকেল কলেজ ও হাসপাতালের শিশু বিশেষজ্ঞের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি ছিলো চট্টগ্রামের লোহাগাড়া গ্রামে। অবসর প্রাপ্ত এই শিশু বিশেষজ্ঞের এতিম শিশুদের জন্য তাঁর নিজের বসতবাড়ির অনেকখানি এতিমখানার জন্য দান করে গিয়েছেন।

মহৎ এই চিকিৎসকের মৃত্যুতে প্ল্যাটফর্ম পরিবার গভীরভাবে শোকাহত এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।