মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬৫ অগ্রহায়ণ ১৪৩৩ · ৮ জমাদিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

করোনায় আক্রান্ত হয়ে না ফেরার দেশে NILMRC এর বর্তমান পরিচালক

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৪ এপ্রিল ২০২১, ১০:৫৪ · ১ মিনিটে পড়ুন
করোনায় আক্রান্ত হয়ে না ফেরার দেশে NILMRC এর বর্তমান পরিচালক
ছবি: প্রতীকী
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২৪ এপ্রিল, শনিবার, ২০২১

 

করোনা মহামারীতে এবার শহীদ হলেন দেশে করোনার বিরুদ্ধে যুদ্ধের অন্যতম যোদ্ধা, একজন মহীরুহ, জনস্বাস্থ্যের একজন নক্ষত্র, ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টার ( NILMRC) এর সম্মানিত পরিচালক, সিডিসি’র এবং আইইডিসিআর এর সাবেক পরিচালক, অণুজীববিদ, অধ্যাপক ডা. এ কে এম শামছুজ্জামান।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

তিনি রাজশাহী মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।

সর্বশেষ তিনি ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টারের পরিচালক হিসেবে দ্বায়িত্বরত ছিলেন। গত এক বছরে করোনার প্রাদুর্ভাব দেখা দেবার পর থেকেই নিরলসভাবে করোনা মোকাবেলায় এক অন্যন্য ভূমিকা পালন করেছেন তিনি। গত ৯ এপ্রিল,২০২১ তিনি করোনা আক্রান্ত হয়ে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে ভর্তি হন। বেশ কয়েকদিন করোনা সংক্রান্ত জটিলতায় ভোগার পর আজ, ২৪ এপ্রিল, ২০২১ সকাল সাড়ে ছয়টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ছবিঃ
অধ্যাপক ডা. এ কে এম শামছুজ্জামান তোষারের লেখা শেষ চিঠি

তাঁর মৃত্যুতে প্ল্যাটফর্ম পরিবার গভীরভাবে শোকাহত এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।

নিজস্ব প্রতিবেদক
ডা. টি এইচ এম এনায়েত উল্লাহ খান

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সিসিইউ হতে কেবিনে স্থানান্তর করা হলো স্বাস্থ্যমন্ত্রীকে

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১৪ নভেম্বর রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে, করোনারী এনজিওগ্রাম পরবর্তী ব্লক ধরা পড়লে, স্টেন্টিং প্রক্রিয়া সম্পন্ন হয় স্বাস্থ্যমন্ত্রীর। কার্ডিওলজির স্বনামধন্য অধ্যাপক ডা. এ এন এম মোমেনুজ্জামানেএ নেতৃত্বে তার চিকিৎসা প্রক্রিয়াধীন রয়েছে। স্টেন্টিং পরবর্তী পরিচর্যার জন্য সিসিইউতে রাখা…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে সফলভাবে চিকিৎসা কার্যক্রম সম্পন্ন, বসানো হলো দুটি রিং (স্টেন্ট)

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে। ১৫ নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তাঁর হৃদ্‌যন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়। এর আগে গতকাল একই হাসপাতালে…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।