মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬৫ কার্তিক ১৪৩৩ · ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

করোনাকালে মুখস্থ ঔষধকে না বলুন

অংকন বনিকপ্রকাশ: ১৫ জুন ২০২০, ৯:০৫ · ২ মিনিটে পড়ুন
করোনাকালে মুখস্থ ঔষধকে না বলুন
লেখার আকার

সোমবার, ১৫ জুন, ২০২০

ডাঃ এইচ. এন. আশিকুর রহমান
রেজিস্ট্রার, মেডিসিন বিভাগ
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল

১. ধরেন রাস্তায় কলার খোসা পড়ে আছে । একটু পরপর একেকজন পথচারী তাতে পা দিয়ে আছড়ে পড়ছে। কারো হাত ভাঙ্গে, কারো পা, কারো মাথা ফাটে, কেউ বা দাঁত হারায়, কারো ছিলে চামড়া ।

এই যে ইনজুরিগুলো তাদের একেকটার চিকিৎসা একেকরকম হলেও মূল চিকিৎসা হচ্ছে-
রাস্তা থেকে কলার খোসা তোলে ডাস্টবিনে ফেলা। এখানে হাত/পা ভাঙা অথবা মাথা ফাটার চিকিৎসাটা হচ্ছে সাপোর্টিভ (লক্ষণ বুঝে চিকিৎসা) আর কলার খোসাটা ডাস্টবিনে ফেলা হচ্ছে ডেফিনিটিভ (সুনির্দিষ্ট) চিকিৎসা।

২. মূল কথায় আসি-

এই যে করোনার এত এত ঔষধের নাম শুনেন সবই সাপোর্টিভ/লক্ষণ বুঝে চিকিৎসা…যা একেক রোগীর ক্ষেত্রে একেক রকম…

রোগীর বয়স, রোগ প্রতিরোধ ক্ষমতা, করোনা ছাড়া অন্যান্য আনুষঙ্গিক রোগ (যেমন-ডায়াবেটিস, উচ্চরক্তচাপ), ভাইরাল লোড ইত্যাদির উপর নির্ভর করে যে আমার/আপনার অবস্থা কতটা খারাপ হবে…
খারাপ অবস্থাকে আমরা মোটাদাগে লক্ষণহীন-স্বল্পমাত্রা- মাঝারি মাত্রা-তীব্রমাত্রায় ভাগ করি এবং সেই মাত্রা ভেদেও চিকিৎসার তারতম্য হয়।

৩. কাজেই করোনার সাপোর্টিভ চিকিৎসা মোটাদাগে সবার জন্য এক না। তা রোগীভেদে ভিন্ন হয়। আপনাদের জ্ঞাতার্থে বলি কেবল নাপা(প্যারাসিটামল) খেয়েই আমার এক করোনা রোগী করোনা জয় করেছে।

তাই বলে কি বলবো যে নাপাই করোনার চিকিৎসা?
মোটেও না। সাপোর্টিভ চিকিৎসা নির্ভর করে আপনার কি ঘাটতি আছে তার উপর। আর একেকজনের ঘাটতি একেকরকম। তাই বলি, মুখস্থ ঔষধ খাওয়া নয়।

৪. আর হ্যাঁ- কলার খোসা ডাস্টবিনে ফেলার মতো করোনার সুনির্দিষ্ট চিকিৎসা এখনো মানুষের হাতে আসে নি। তাই তিন জিনিসের সমন্বয়ে করোনা প্রতিরোধ করুন-

ঘনঘন হাত ধোঁয়া- মাস্ক পরিধান করা- আর নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচল করা

একটা বাদ দিয়ে আরেকটা না। সম্ভব হলে তিনটা একসাথে। আল্লাহ সবার মঙ্গল করুন।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।