বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

আত্মহত্যা: ভুল মিথ বনাম সঠিক তথ্য

প্ল্যাটফর্ম নিউজ, ১৫ জুন ২০২০, সোমবার

ডা. মারুফ রায়হান খান
সহকারী সার্জন,
বসুন্ধরা কোভিড ডেডিকেটেড হাসপাতাল

১. ভুল ধারণা: বেশিরভাগ আত্নহত্যার ঘটনা কোনো লক্ষণ বা সংকেত না দেখিয়ে হঠাৎ করেই ঘটে।

সঠিক তথ্য: বেশিরভাগ আত্নহত্যা ঘটানোর আগেই ব্যক্তি কোনো লক্ষণ প্রকাশ করে বা সংকেত দেয়। সেটা মুখের কথায় বোঝাতে পারে কিংবা কোনো আচরণের মাধ্যমেও বোঝাতে পারে। তবে এটাও ঠিক কিছু আত্নহত্যার ঘটনা কোনো পূর্ব সংকেত না দেখিয়ে হঠাৎ করেই ঘটে যায়।

২. ভুল ধারণা: যাদের মানসিক রোগ আছে, শুধু তারাই আত্নহত্যার চেষ্টা করেন।

সঠিক তথ্য: যে অনেক অশান্তিতে আছে তার মাঝে আত্নহত্যা প্রবণতা দেখা যায়। তার মানে এই না যে তার কোনো মানসিক রোগ অবশ্যই আছে। এমন অনেক মানুষ পাওয়া যাবে যাদের মানসিক রোগ আছে কিন্তু আত্নহত্যার কোনো প্রবণতাই নেই। আবার অনেকেই আত্নহত্যা করে ফেলেছেন কিন্তু তাদের মানসিক কোনো রোগ ছিল না।

৩. ভুল ধারণা: আত্নহত্যা নিয়ে আলোচনা করা একেবারেই ঠিক না। এটি একটি ভুল পদ্ধতি। বরং আত্নহত্যা নিয়ে বারবার কথা বলা অনেকটা উস্কানি দেওয়ার মতো।

সঠিক তথ্য: আমাদের চারপাশে আত্নহত্যা নিয়ে এতো ভুল ধারণা আছে যে, যিনি আত্নহত্যার কথা ভাবছেন তিনি যে মন খুলে কারও সাথে একটু কথা বলবেন এমন কাউকে খুঁজে পান না প্রায়শই৷ এ বিষয়ে খোলামেলা কথা বলতে পারলে সেটি মোটেও আত্নহত্যার প্রবণতাকে উস্কে দেয় না। বরং তাকে তার সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসতে সাহায্য করে। সিদ্ধান্তটি নিয়ে পুনরায় ভাবার সুযোগ দেয়। এটি নিয়ে কথা বলা হতে পারে আত্নহত্যা প্রতিরোধের এক কার্যকর উপায়।

৪. ভুল ধারণা: আত্নহত্যার কথা বলেছে মানে তিনি তার সিদ্ধান্তে অনড়। তাকে কোনোভাবেই ফেরানো যাবে না।

সঠিক তথ্য: আসলে যে আত্নহত্যা করার কথা ভাবছে তিনি জীবন ও মৃত্যু নিয়ে দোটানায় থাকেন। অনেকে বারবার আত্নহত্যার কথা চিন্তাও করেন। সে সময়টাতে তিনি যদি যথাযথ মেন্টাল সাপোর্ট পান তাহলে অনেকক্ষেত্রেই তিনি এই দোটানার দ্বিধা থেকে বেরিয়ে আসতে পারেন। আত্নহত্যা ঠেকানোও অনেকাংশে সম্ভব।

৫. ভুল ধারণা: কেউ একবার জীবনে আত্নহত্যার চেষ্টা করলে তার মাঝে সারাজীবন আত্নহত্যার প্রবণতা থেকে যায়।

সঠিক তথ্য: অতিমাত্রায় আত্নহত্যার প্রবণতা ক্ষণস্থায়ী। সেটি অনেকটাই পরিস্থিতির ওপর নির্ভর করে। হ্যাঁ, এটা ঠিক যে আত্নহত্যার প্রবণতা ফিরে আসতে পারে তবে তার মানে এটা না যে এগুলো চিরস্থায়ী। আগে আত্নহত্যার কথা ভেবেছেন কিংবা চেষ্টাও করেছেন তারাও পরবর্তীতে দীর্ঘ এবং সুখী জীবন অতিবাহিত করতে পারেন।

আত্নহত্যা প্রতিরোধে সচেতনতা তৈরিতে আমাদের ‘অনুপ্রাণন’-এর ক্ষুদ্র প্রয়াস।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।