মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

করিমগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স, কিশোরগঞ্জে পালিত হলো ৩৯ তম বিসিএসে যোগদানকৃত নব্য ডাক্তারদের সংবর্ধনা অনুষ্ঠান

১৩ ডিসেম্বর, ২০১৯

গত ১১/১২/১৯ ইং তারিখ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স করিমগঞ্জ, কিশোরগঞ্জে  ৩৯তম বিসিএসে নব নিয়োগ প্রাপ্ত চিকিৎসকদের জন্য এক সংবর্ধনা অনুষ্ঠানের  আয়োজন করা হয়। সার্বিক অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন ডা.জয়নাল আবেদিন টিটো, ইউএইচএফপিও, করিমগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স।

তিনি জানান,এবারের ৩৯তম বিসিএসে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি চাকুরী নিয়োগপ্রাপ্ত ডাক্তারদের বেশ কয়েকটি এসএমএস এবং ফোন পান তিনি। প্রশিক্ষণ-দান কর্মে ব্যস্ত থাকার কারণে তখন তিনি এক দুইটির বেশি ফোন কল রিসিভ করতে পারেন নি। তবে কিছুক্ষণের মধ্যে সবাইকে এসএমএস করে জানান, ১১ তারিখ সকাল ১১.০০ ঘটিকায় সিভিল সার্জন অফিসে এসে অপেক্ষা করার কথা। তিনি আরো জানান, নবীন ডাক্তারদের কেমন করে গ্রহণ করবেন এ বিষয়ে খুব অল্প সময়ে মনে মনে একটি ছক এঁকে নিয়েছিলেন।

এরই ধারাবাহিকতায় সকাল সাড়ে দশ ঘটিকায় একটি কালো পাজেরো জীপ, একটি সাদা টয়োটা হ্যারিয়ার গাড়ি এবং একটি বড় টয়োটা মাইক্রোবাস ছুটল সিভিল সার্জন আফিসের দিকে। স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে নবীন ডাক্তারদের সেখানে রিসিভ করতে গেলেন একজন বিশেষজ্ঞ ডাক্তার এবং দুই জন ইন্সপেক্টর।
কিছুক্ষণের মধ্যেই নবীন ডাক্তারগণ করিমগঞ্জে এসে উপস্থিত হন। সবাইকে কাঁটাবিহীন টকটকে লাল গোলাপ, মিষ্টি সুবাস ছড়ানো রজনীগন্ধা আর ফল দিয়ে বরণ করা হয়।

পরিচয় পর্ব শেষে তিনটি গাড়ীতে করে আঁকা বাকা মেঠোপথের উপর দিয়ে তিনি সহ নব্য ডাক্তারগণ একটি ইপিআই কেন্দ্র পরিদর্শনে যান।
ইপিআই কেন্দ্রর স্বাস্থ্য সহকারী তাহমিনা আক্তার সেখানে তাদের স্বাগত জানান।
স্বাস্থ্য ব্যবস্থার তৃণমূল পর্যায়ের কর্মী হল স্বাস্থ্য সহকারীরা। নিভৃত পল্লীতে ঘুরে তারা খোঁজ নেন কোন বাড়িতে কোন শিশুর জন্ম হল। নবজাতকের নাম, ঠিকানা সব কিছু টুকে নিয়ে আসেন তারা। একটি বড় রেজিস্টারে সেগুলো লিপিবদ্ধ করা হয় এবং পরবর্তী দুই বছরের মধ্যে কবে, কোন তারিখে সেই শিশুকে কোন টিকা দেয়া হবে, এর একটা পাকা পরিকল্পনা লিখে রাখা হয়। যেদিন যে শিশুর টিকা পাওনা হয় এর আগের দিন বাড়ি বাড়ি গিয়ে টিকা কেন্দ্রে যাওয়ার কথা স্মরণ করিয়ে দেন তারা। শিশুদের টিকা দেয়া ছাড়াও কিশোরীদের টিটেনাস রোগের টিকা, গর্ভবতী নারীদের গর্ভ ও প্রসবকালীন চিকিৎসা নেওয়ার জন্য তাগিদ প্রদান করেন এই স্বাস্থ্য সহকারীরা।
ইপিআই কেন্দ্রে লম্বা সময় ব্রিফিং চলে।

তারপর সেখান থেকে যাওয়া হয় বাদেশ্রীরামপুর কমিউনিটি ক্লিনিকে। বিকেল তিনটার বেশি বাজে তখন। একটি  চমৎকার, পরিপাটি গ্রামীন স্বাস্থ্য সেবা কেন্দ্র এই বাদেশ্রীরামপুর কমিউনিটি ক্লিনিক। কমিউনিটি ক্লিনিকের দরজার সামনে রঙিন পাপোশ।  এর পাশে বড় একটি জুতা রাখার র‍্যাক। জুতা খুলে র‍্যাকে রেখে, পাপোশে পা ঘষে ক্লিনিকে প্রবেশ করতে হয়। প্রয়োজনীয় ওষুধের মাধ্যমে আগত রোগীদের চিকিৎসা প্রদান, শিশুদের উচ্চতা, ওজন ও বাহুর পরিধি মেপে, গ্রোথ মনিটরিং চার্টে মিলিয়ে শিশুদের পুষ্টির এবং পুষ্টিহীনতার পরিমাপ করা হয় এখানে। গর্ভবতী নারীদের চেক আপ করা, চল্লিশোর্ধ্ব মানুষের ব্লাড প্রেসার এবং ব্লাড গ্লুকোজ মাপা ইত্যাদি সিএইচসিপিদের কাজ।  কমিউনিটি ক্লিনিক থাকায় গ্রামের মানুষগুলো তাদের বাড়ীর পাশেই এ সেবাগুলো পাচ্ছে । এখানেও কিছুক্ষণ ব্রিফিং চলে।
নবাগত ডাক্তারদের নিয়ে তারপর আবার করিমগঞ্জ ইউএনএফপিও অফিসে ফেরা হয়। অতঃপর ডাক্তারদের নিয়ে খাওয়াদাওয়া পর্ব চলে।
নবাগত ডাক্তারদের বরণ করা এবং তাদেরকে গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থা দেখানোর মাধ্যমেই ১১/১২/১৯ ইং তারিখটি অত্যন্ত আনন্দঘন ভাবেই কাটে।

ডা.জয়নাল আবেদিন টিটো আশাবাদী, এই নবীন ডাক্তারেরা মানুষের সেবায় আত্মনিয়োগ করবে। পীড়িতের মুখে হাসি ফোটাবে।

স্টাফ রিপোর্টার /নাজমুন নাহার মীম

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।