মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

“এ যাত্রা কারো একার নয়, সবাই মিলে স্তন ক্যান্সার করবো জয়”

প্ল্যাটফর্ম নিউজ, রবিবার, ১০ অক্টোবর, ২০২১

বিশ্বব্যাপী প্রতি বছর স্তন ক্যান্সার সচেতনতার মাস হিসেবে অক্টোবর মাস পালিত হয় ‘পিঙ্ক অক্টোবর’ নামে। এর মধ্যে ‘১০ অক্টোবর’ স্তন ক্যান্সার সচেতনতার দিন হিসেবে নির্ধারিত।

সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে স্তন ক্যান্সার সচেতনতার মাস- পিংক অক্টোবর এ বাংলাদেশে প্রথমবারের মত আয়োজিত হল- Walk For Pink. স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর চতুর্থ এইচপিএনএসপি এর অধীনে স্বাস্থ্য অধিদপ্তর এর দিকনির্দেশনায় এবং UNFPA এর সহযোগিতায় এই আয়োজন করেছে- মেডিকেল ও ডেন্টাল কলেজের ছাত্র- ছাত্রীদের দ্বারা পরিচালিত সংগঠন – “মেডিসিন ক্লাব”। পূর্ব নির্ধারিত সময়ে রেজিষ্ট্রেশনকারী সম্পূর্ণ স্বেচ্ছাসেবকদের পরিহিত গোলাপি টি-শার্ট এ গতকাল (৯ অক্টোবর) সকাল ৮ টায় রঙিন হয়ে ওঠে ঢাকার হাতিরঝিল৷ প্রায় ৩৫০ জন স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করে এই ওয়াকাথনে।

ওয়াকাথনের মাধ্যমে সমাজের অন্যান্যদের দৃষ্টি আকর্ষণ ও তাদের মনেও স্তন ক্যান্সার নিয়ে প্রশ্ন জাগ্রত করাই মূলত এই আয়োজন এর লক্ষ্য। মাসব্যাপী দেশের বিভিন্ন জেলাতেও তাদের আরো সচেতনতামূলক কার্যক্রম চলমান থাকবে বলে জানান “ওয়াক ফর পিংক” এর কো-অর্ডিনেটর ও মেডিসিন ক্লাবের কেন্দ্রীয় উপদেষ্টা ডা. উম্মে হুমায়রা কানেতা। “মেডিসিন ক্লাব” নামক শিক্ষা ও সমাজসেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠমটি বিগত ২ বছরে অনলাইন ও অফলাইনে নানা কার্যক্রমের মাধ্যমে স্তন ক্যান্সার ও জরায়ু মুখের ক্যান্সার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে।


ডা. কানেতা আরো বলেন,

“অন্যান্য বার আমরা আমাদের সোসাইটি গুলোর মধ্যেই কাজ করতাম। এই প্রথম একেবারেই সাধারণ সবার জন্য উন্মুক্ত এই আয়োজন করার কথা ভাবি। সবাই যে পরিমাণ সাড়া দিয়েছেন, তা সত্যিই আমাকে অবাক করেছে। করোনার কথা বিবেচনা করে ইচ্ছে থাকলেও অনেক বড় করে আয়োজন করা সম্ভব হয়নি। তবে ভবিষ্যতে সব কিছু স্বাভাবিক হলে এই কার্যক্রম অব্যাহত থাকবে।”

“স্তন ক্যান্সার” সারা বিশ্বের ১৮৬ টি দেশের মহিলাদের মধ্যে এক ভয়াবহ মরণব্যাধির নাম। সারা বিশ্বে প্রতি আট জন মহিলার মধ্যে একজন স্তন ক্যান্সারে আক্রান্ত হবার ঝুঁকি বহন করেন। বাংলাদেশে ও প্রতি বছর নতুন প্রায় ২০০০০ নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। ২০১৮ সালের পর থেকে গ্লোবোকন এর তথ্য উপাত্ত অনুযায়ী জরায়ু মুখের ক্যান্সারকে পেছনে ফেলে প্রথম স্থান দখল করেছে এই স্তন ক্যান্সার। ক্যান্সারের কথা শুনলে অনেকেই আঁতকে ওঠেন, কিন্তু অনেকেই জানেন না, সূচনায় পড়লে ধরা, স্তন ক্যান্সার যায় যে সারা। তাই সবারই এসম্পর্কে সঠিক তথ্যগুলো জেনে রাখা উচিত।স্তন ক্যান্সারের ঝুঁকিসমূহ কাদের মধ্যে বেশি, স্তন ক্যান্সারের প্রাথমিক লক্ষণসমূহ কি কি এবং যেসকল নারীরা ঝুঁকি বহন করছেন, তাঁরা কিভাবে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে খুব সহজে বিপদ এড়িয়ে চলতে পারেন- এ নিয়ে খুব বেশি কথা বলা, আলোচনা হওয়া এখন সময়ের দাবী।

বর্তমানে আমাদের দেশেই স্তন ক্যান্সারের সকল আধুনিক চিকিৎসা করানো সম্ভব। সরকারি ও বেসরকারি সেক্টরে আছে উন্নত আধুনিক সব চিকিৎসা সেবা। নিজে জানুন, অন্যকে জানতে সহায়তা করুন। কারণ, একমাত্র সবার মাঝে সচেতনতা সৃষ্টি করতে পারলে প্রাথমিক পর্যায়েই স্তন ক্যানসার নির্ণয় করা খুবই সহজ এবং এর মাধ্যমে প্রায় পঞ্চাশ ভাগ ক্যান্সার সহজে নিরাময়যোগ্য।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।