মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬১২ কার্তিক ১৪৩৩ · ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

এশিয়ার কনিষ্ঠতম সেই কার্ডিয়াক সার্জন কোভিড-১৯ আক্রান্ত

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১১ জুন ২০২০, ৯:৫৭ · ১ মিনিটে পড়ুন
এশিয়ার কনিষ্ঠতম সেই কার্ডিয়াক সার্জন কোভিড-১৯ আক্রান্ত
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১১ জুন ২০২০, বৃহস্পতিবার

কাটাছেঁড়া ছাড়াই হার্টে সফল অস্ত্রোপচার করা হৃদরোগ ইনস্টিটিউটের সেই চিকিৎসক দলের পথিকৃৎ ডা. আশরাফুল হক সিয়াম নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত বুধবার তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।

ডা. আশরাফুল হক সিয়াম জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ও আবাসিক সার্জন এবং এশিয়ার কনিষ্ঠতম কার্ডিয়াক সার্জন।

তিনি কার্ডিয়াক সার্জন্স সোসাইটি অব বাংলাদেশের (সিএসএসবি) সাধারণ সম্পাদক। পানি সম্পদ উপমন্ত্রী, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীমের ছোট ভাই তিনি। করোনায় আক্রান্ত হওয়ার পূর্ব মূহুর্ত পর্যন্ত নিজেকে মানুষের সেবায় নিয়োজিত রেখেছেন এক সম্মুখ সারির যোদ্ধা হিসেবে।

তিনি বর্তমানে হোম আইসোলেশনে আছেন। অক্সিজেন স্যাচুরেশন (রুম এয়ার) গতকাল ৯২% ছিল। এখন বাসাতেই অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যেন সুস্থ হয়ে আবার নিজেকে মানবসেবায় নিয়োজিত করতে পারেন।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।