মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

এমসিকিউ পরীক্ষা দেয়া নিয়ে অল্প কথা

পরীক্ষার জন্য ঝড়ো প্রস্তুতি নিয়ে পরীক্ষায় গিয়ে ডুবিয়েছে এমন পরীক্ষার্থীর সংখ্যা অনেক ভারী। যেকোন এমসিকিউ পরীক্ষায় বেশিরভাগ পরীক্ষার্থী পারা প্রশ্নগুলো তাড়াহুড়ো করতে গিয়ে ভুল করে। না পারার মতো প্রশ্ন নিয়ে বেশি সময় নষ্ট করে সোজা প্রশ্ন ভুল করা এমসিকিউ পরীক্ষা খারাপ হওয়ার প্রধান কারণ। সহজ প্রশ্ন খুব ঠান্ডা মাথায় উত্তর করতে হয়। সহজ প্রশ্ন ভুল না করা একজন ভালো পরীক্ষার্থীর প্রধান কাজ। সব প্রশ্ন কমন পড়া আর সেগুলো ঠান্ডা মাথায় উত্তর করে আসা দুটো আলাদা বিষয়। তাই পরীক্ষার্থীদের জন্য কিছু সহজ টিপস নিচে দেয়া হল :

১. এমসিকিউ পরীক্ষায় শুরুতে একটানা একবারে পারার মতো সহজ প্রশ্নগুলো উত্তর করে ফেলতে হয়।

২. কত নাম্বার প্রশ্ন উত্তর করা হচ্ছে সেটা কলম দিয়ে উত্তরপত্রে উত্তর নাম্বার দেখে উত্তর করা উত্তম। একটা দুটো উত্তর ভুল দাগালে সেটা নিয়ে আফসোস করে পুরো পরীক্ষা নষ্ট করার কোন মানে হয় কি?

৩. কি স্টাডি করেছেন তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পরীক্ষায় কতটুকু প্রয়োগ করতে পেরেছেন। যতটা সম্ভব প্রশ্ন যেমনই হোক ঠান্ডা মাথায় সর্বোচ্চ সঠিক উত্তর করার চেষ্টা করা ভালো।

৪. পরীক্ষা হলে বসে কতো পেলে চান্স হবে এসব ভাবতে যাবেন না। আপনি পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষা বিশ্লেষণ করছেন না এটা মাথায় রাখতে হবে।

৫. শুরুতে প্রশ্ন প্রথম থেকে শেষ পর্যন্ত একটানা পড়বেন আর সাথে সাথে যেসব প্রশ্ন এক চান্সে পারবেন সেগুলো উত্তর করে ফেলবেন। যেগুলো কঠিন বা ঝামেলাপূর্ণ সেগুলো টিক দিয়ে মার্ক করে রাখুন পরে উত্তর করার জন্য, এতে আপনার পারার মতো সহজ প্রশ্ন ভুল হবার বা মিস করার সম্ভাবনা কম।

৬. কঠিন বা সময় নষ্ট করার মতো প্রশ্নগুলো Avoid করা জানতে হয়, ওগুলো আপনার জন্য ফাঁদস্বরূপ। কি ধরণের প্রশ্ন বাদ দিয়ে যেতে হবে এটা জানা জরুরি। একটা কঠিন প্রশ্ন উত্তর না করে আসা আর সহজ প্রশ্ন উত্তর না করে আসার মাঝে অনেক পার্থক্য।

৭. পরীক্ষার হলে প্রবেশের আগে অযথা বই ঘাঁটাঘাঁটি করে মাথা গরম না করে একটা ভালো প্ল্যান করে নেয়া উচিত। মাথা ঠান্ডা রাখতেই হবে, মাথা ঠান্ডা রাখা শিখতেই হবে আপনাকে।

৮. স্পেশাল রেজাল্ট পেতে অবশ্যই নিজেকে স্পেশালভাবে প্রস্তুত করতে হবে, নিজের মানসিকতা এমন রাখুন যেন দুমড়ে-মুচড়ে যাবেন কিন্তু ভাঙবেন না।

Aryan Ahmed
DMC 03-04

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।