শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

এভারকেয়ারে ভুলক্রমে ওষুধের মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া: সত্যতা কতটুকু?

বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫

গত ১৭ জানুয়ারি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসেন আয়েশা সিদ্দিকা নামের একজন এ্যাথলেট। চিকিৎসা পরবর্তী সময়ে গত ১৯ জানুয়ারি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার জন্য চিকিৎসককে ও হাসপাতাল কর্তৃপক্ষকে অভিযুক্ত করে একটি পোস্ট দিলে সেটি ভাইরাল হয়। স্বাভাবিকভাবেই এতে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় এবং চিকিৎসক সমাজেও এর তীব্র নিন্দা দেখা যায়।

পরবর্তীতে, এভারকেয়ার হাসপাতালে যোগাযোগ করে জানা যায় ভিন্ন বক্তব্য! তাদের ভাষ্য রোগী পূর্বে গ্রহণ করা “কার্বামাজেপিন” ওষুধের হিস্ট্রি চিকিৎসকের কাছে গোপন করেছেন যা ক্ষেত্রে এলার্জিক রিএকশান এর সূত্রপাত এবং এটিও স্টিভেনস জনসন সিনড্রোমের একটি গুরুত্বপূর্ণ কারণ।

আয়েশা সিদ্দিকা তার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টে লিখেছেন – “Me Vs Me!

The biggest question is what happened?  Right? I have Drug allergies to “Cotrim, penicillin, tetracycline, NSAID”

[আলাদা করে আবার বাংগালীর মগজ না খাটানো ডাঃ দের জন্য মেশন করা including ‘Paracetamol’]

তার পোস্ট এর ভাষ্য অনুযায়ী, জ্বরের জন্যে প্যারাসিটামল প্রদান করার কারণেই তিনি এই মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া বা স্টিভেন জনসন রোগে আক্রান্ত হয়েছেন। এছাড়াও, সমস্যা হবার পর হাসপাতাল কর্তৃপক্ষ তার চিকিৎসা করতে অস্বীকৃতি জানায় এবং তার এলার্জিক রিএকশান এর কারণ ধরতে পারেনি বলেও তিনি অভিযোগ করেন।

যদিও এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ এখনো কোন আনুষ্ঠানিক বিবৃতি প্রদান করেনি তবে এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে নাম প্রকাশ না করবার শর্তে সেখানে কর্মরত একজন  জানান, রোগী ট্রাইজেমিনাল নিউরালজিয়ার জন্য চিকিৎসা সেবা নিতে আসার চার-পাঁচ দিন আগে থেকে কারবামাজেপিন নামক ট্যাবলেট গ্রহণ করছিলেন এবং তিনি এই হিস্ট্রি লুকিয়েছেন।

উল্লেখ্য যে,  কারবামাজেপিন এর অন্যতম পার্শ্বপ্রতিক্রিয়া হল ‘স্টিভেন জনসন সিনড্রোম’। জ্বর এবং ব্যথার জন্য তাকে প্যারাসিটামল ইনজেকশন দেওয়ার সময় তাকে অবহিত করা হলেও তিনি তার এলার্জির কথা কর্তব্যরত চিকিৎসককে জানাননি। তিনি Paracetamol কে NSAID এর অন্তর্ভুক্ত হিসেবে উল্লেখ করলেও মূলত এটি NSAID নয় এবং বিশ্বজুড়ে এটি একটি Over the counter ওষুধ ও প্রেসক্রিপশন ছাড়াই সহজলভ্য একটি ওষুধ। রোগীর Paracetamol এ এলার্জিক রিএকশন এর হিস্ট্রি থাকলে সেটিও NSAID এর সাথে আলাদা উল্লেখ করতে হয়।

পরবর্তীতে তিনি পুনরায় স্টিভেন জনসন সিনড্রোম নামের এলার্জিক রিঅ্যাকশনের জন্য হাসপাতালের জরুরি বিভাগে আসেন। এসে তিনি অভিযোগ করেন, প্যারাসিটামলই তার স্টিভেনস-জনসন সিনড্রোম (SJS)-এর কারণ এবং তিনি এভারকেয়ার হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার দাবি করেন। অভিযোগ সম্পূর্ণ মিথ্যা হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ বিনামূল্যে চিকিৎসা দিতে অস্বীকৃতি জানালে, তিনি ফেসবুকে পোস্ট দেওয়ার হুমকি দেন, কারণ তার অনেক ফলোয়ার রয়েছে, এবং তিনি সেটি পোস্টও করেন।

এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এ বিষয়ে চিকিৎসকদের অনেকের কাছে প্ল্যাটফর্ম প্রতিবেদক মতামত চাইলে তাদের ভাষ্য, কোন রোগীর সাথে কোন মেডিকেল নেগলিজেন্স বা অবহেলা বা ভুল চিকিৎসার ঘটনা হলে তারা সরাসরি আইনের আশ্রয় নিতে পারে। তদন্তসাপেক্ষে চিকিৎসক বা হাসপাতালের অবহেলা বা ভুল প্রমাণিত হলে চিকিৎসক এর বিএমডিসি রেজিষ্ট্রেশন স্থগিত বা বাতিল এবং হাসপাতাল এর বড় অংকের ক্ষতিপূরণ ও রেজিস্ট্রেশন বাতিলও হতে পারে। অভিযোগ প্রমাণিত হবার আগেই এভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা ফেসবুকে পোস্ট দিলে মানুষের কাছে স্বাস্থ্যখাত নিয়ে ভুল বার্তা পৌছাবে। এতে জনগণ আতঙ্কিত হওয়ার পাশাপাশি দেশের জরুরী স্বাস্থ্য সেবা অত্যন্ত বাজেভাবে বিঘ্ন হতে পারে মনে করছেন তারা।

উল্লেখ্য যে, উন্নত বিশ্বে হাসপাতাল বা স্বাস্থ্যসেবাদান কেন্দ্রগুলোতে ভায়োলেন্স করলে কিংবা মিথ্যা অভিযোগ করা হলে জেল-জরিমানার পাশাপাশি হাসপাতাল বা স্বাস্থ্যসেবা কেন্দ্রে থেকে অভিযোগকারীকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়ে থাকে। বিশেষজ্ঞদের মতে, দেশেও এ ধরনের শাস্তির ব্যবস্থা করা প্রয়োজন। পাশাপাশি, রোগীর সাথে কোন অন্যায় করা হলে তিনি যাতে ন্যায্য বিচার পান তাও নিশ্চিত করা প্রয়োজন স্বাস্থ্যখাতে জনগণের ভরসা ফিরিয়ে আনতে।

প্ল্যাটফর্ম/

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।