মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ · ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

এবার অবরুদ্ধ হল রংপুর জেলা

Fahmida Hoque Mitiপ্রকাশ: ১৫ এপ্রিল ২০২০, ৫:৫৮ · ১ মিনিটে পড়ুন
এবার অবরুদ্ধ হল রংপুর জেলা
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৫ এপ্রিল, ২০২০:
কোভিড-১৯ মহামারির সংক্রমণ ও বিস্তার প্রতিরোধে
অনির্দিষ্টকালের জন্য রংপুর জেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করেছে জেলা প্রশাসন। আজ বুধবার (১৫ এপ্রিল) রাত ১০টা এই লকডাউন কার্যকর হবে ও পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।

রংপুরের জেলা প্রশাসক মো. আসিব আহসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেয়া হয়। রংপুরের আশেপাশের বিভিন্ন জেলায় ব্যাপকভাবে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ ঝুঁকি মোকাবিলায় ‘করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটি, রংপুর’ এর সভার সিদ্ধান্ত ও জেলা সিভিল সার্জনের সুপারিশক্রমে সবার সঙ্গে আলোচনা করে রংপুর জেলাকে অবরুদ্ধ ঘোষণা করা হলো। এসময়ে যে কোনো উপায়ে/মাধ্যমে রংপুর জেলায় জনসাধারণের প্রবেশ ও জেলা থেকে বহির্গমন সম্পূর্ণরূপে নিষিদ্ধ। সব ধরনের গণপরিবহন, জনসমাগম বন্ধ থাকবে। তবে জরুরি সেবা দানকারী প্রতিষ্ঠান অর্থাৎ রোগীবাহী গাড়ি, ওষুধ, পণ্যবাহী, কৃষিপণ্য ও সংবাদপত্রসহ সব ধরনের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ও মালবাহী গাড়ি এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

এ আদেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করা হয়।

নিজস্ব প্রতিবেদক / ফাহমিদা হক মিতি

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।