মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

এনাম মেডিকেলে স্কয়ার ফার্মাসিউটিক্যালসকে অবাঞ্ছিত ঘোষণা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১ মার্চ ২০২৫, ৬:৫২ · ২ মিনিটে পড়ুন
এনাম মেডিকেলে স্কয়ার ফার্মাসিউটিক্যালসকে অবাঞ্ছিত ঘোষণা
লেখার আকার

শনিবার, ০১ মার্চ, ২০২৫

এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে স্কয়ার ফার্মাসিউটিক্যালসকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। আজ (০১ মার্চ) এনাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত চিকিৎসকদের এক বিবৃতিতে এ ঘোষণা দেয়া হয়।

বিবৃতিতে বলা হয়েছে, “অতি উদ্বেগের সহিত লক্ষণীয় যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ডিএমএফ/মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের সাথে একটি মতবিনিময় সভা ও অনুষ্ঠান আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে এডভোকেট শিশির মনির মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের ডিপ্লোমা ডাক্তার বলে সম্বোধন করেন এবং তাদের সুরে সুর মিলিয়ে বেআইনি ও অনৈতিকভাবে অ্যাসিস্ট্যান্টদের ডাক্তার পদবী পাইয়ে দেবার প্রতিজ্ঞা ব্যক্ত করেন। এছাড়াও স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর কর্মকর্তারা এতে সদয় সম্মতি প্রদান করেন এবং তাদের নিয়ে ভবিষ্যতে কাজ করার আশা ব্যাক্ত করেন।

যেখানে মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের নামের আগে ডাক্তার লিখা নিয়ে ইন্টার্ন চিকিৎসকসহ সারা দেশের চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা আন্দোলনরত, সেখানে স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর এমন অনুষ্ঠান ডাক্তারদের জন্য মানহানিকর এবং কোয়াকদের পূর্নবাসনের শামিল। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এমতাবস্থায় আজ ১লা মার্চ, ২০২৫ থেকে অনির্দিষ্টকালের জন্য স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে অবাঞ্ছিত ঘোষণা করা হল এবং তাদের প্রতিনিধিগনকে ভিজিট করা থেকে বিরত থাকতে বলা হল। এছাড়াও দেশের চিকিৎসক সমাজকে প্রতিটি ক্ষেত্রে স্কয়ার ফার্মাসিউটিক্যালসকে পরিত্যাগ ও নিষিদ্ধ করার অনুরোধ করা হলো।”

প্ল্যাটফর্ম/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।