মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ১১ অক্টোবর ২০২৬২৬ আশ্বিন ১৪৩৩ · ২৮ রবিউস সানি ১৪৪৮
গুনী মানুষ

একুশে বইমেলায় আসছে ডা. ফাল্গুনী আলমের “শ্রাবণ মেঘের গল্প”

Platformপ্রকাশ: ১৩ জানুয়ারি ২০২০, ৪:৩০ · ২ মিনিটে পড়ুন
একুশে বইমেলায় আসছে ডা. ফাল্গুনী আলমের “শ্রাবণ মেঘের গল্প”
"শ্রাবণ মেঘের গল্প" এর মোড়ক উন্মোচন
লেখার আকার

১৩ জানুয়ারি ২০২০: ফাল্গুনী আলম। জন্ম ১২ মার্চ, ১৯৯২ সালে পটুয়াখালীর গলাচিপাতে। বেড়ে ওঠা পদ্মার পাড়ের জেলা ফরিদপুরের রােদ, বৃষ্টি আর ধুলাের সঙ্গে।

ডা. ফাল্গুনী আলম

পড়াশোনা শেষ করেছেন ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজ, ফরিদপুর থেকে। শিক্ষানবিশ ডাক্তার হিসেবেই আছেন এখন এ হাসপাতালে৷ তার আরেকটি পরিচয় আছে যার জন্য নিজ ক্যাম্পাসের বন্ধুবান্ধব ও সবার জাছে তুমুল জনপ্রিয়৷ তিনি হলেন একাধারে চিকিৎসক, লেখিকা এবং কবি।

জেনে নেয়া যাক এই নবীন চিকিৎসকের লেখক ও কবি হবার গল্পটি।

সাত বছর বয়স থেকেই বই এবং কলমের প্রতি নেশা ফরিদপুরের ফাল্গুনীর। পড়াশোনা করতে গিয়ে সখ্যতা অ্যাপ্রন এবং চলচ্চিত্র মানবতার। তার ঝোঁক মূলত নির্মাণ-ক্যামেরার দিকে। স্কুল জীবন থেকে বিভিন্ন পত্র-পত্রিকায় লিখতেন। নিয়মিত ব্লগিং করেছেন ২০১৩ সাল পর্যন্ত।

পঞ্চদশী কবি হিসেবে ফাল্গুনী আলমের প্রথম প্রকাশনা ‘কাব্যধারিণী’ নামক কবিতা সংকলন প্রকাশিত হয় ২০০৫ সালে। ২০০৯ সালে প্রকাশিত হয় প্রথম একক বই কিশোর উপন্যাস “নিঃসঙ্গতা”। এরপর আসে ভৌতিক গল্প ‘কড়ে আঙুল’ (২০১০)। মধ্যখানে চিকিৎসাবিদ্যা পড়তে গিয়ে দীর্ঘ বিরতি লেখালেখিতে। দীর্ঘ নয়বছরের বিরতির পর আসে থ্রিলার উপন্যাস ‘ফ্লাইট-২১১’ (২০১৯), যা গতবছর একুশে বইমেলায় পেয়েছে পাঠকজনপ্রিয়তা।

এবারের বইমেলাতেও আসছে তার আরেকটি বই ‘শ্রাবণ মেঘের গল্প’। এ বই নিয়ে খুব আশাবাদী লেখিকা কথা প্রসঙ্গে জানান চা আর বইয়ের প্রতি তার অন্ধপ্রেম। প্রতিনিয়ত শিখতে ভালোবাসেন, যে কোন বিষয় জানতে তার মাঝে ডুবে থাকতে পারেন ঘণ্টার পর ঘণ্টা।

“শ্রাবণ মেঘের গল্প” এর মোড়ক উন্মোচন

ডা. ফাল্গুনী আলম স্বপ্ন দেখেন ভালাে কিছু করার এবং সাথে লেখালেখি চালিয়ে নেয়ার। এই বইটিও পাঠক সমাদৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন লেখক৷

নিজস্ব প্রতিবেদক/শেখ লুৎফুর রহমান তুষার

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে পুরস্কার পেলেন ডা. এ বি এম আবদুল্লাহ

প্ল্যাটফর্ম নিউজ, ১২ সেপ্টেম্বর ২০২১, রবিবার কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে অনন্য অবদান রাখায় ‘কোভিড হিরো’ পুরস্কার পেয়েছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডা. এ বি এম আবদুল্লাহ। গত শুক্রবার রোটারি ইন্টারন্যাশনাল স্বাস্থ্যবিধি মেনে হোটেল শেরাটনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে রোটারি…

১২ সেপ্টেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

উপমহাদেশের প্রথম নারী চিকিৎসক কাদম্বিনী গাঙ্গুলীর জন্মদিনে বিশেষ গুগল ডুডল

প্ল্যাটফর্ম নিউজ, ১৮ জুলাই ২০২১, রোজ রবিবার বাঙ্গালীর গর্ব মহীয়সী নারী উপমহাদেশের প্রথম নারী চিকিৎসক কাদম্বিনী গাঙ্গুলীর ১৬০ তম জন্মদিন আজ। তাঁর এই বিশেষ দিনে বিশ্ব টেক জায়ান্ট গুগল বিশেষ ডুডল তৈরির মাধ্যমে সম্মাননা জানিয়েছে তাঁকে। সংসার সুখের হয় রমণীর…

১৮ জুলাই ২০২১বিস্তারিত পড়ুন

এবার সমাজসেবায় স্বাধীনতা পুরস্কার পেলেন অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন

প্ল্যাটফর্ম নিউজ, শনিবার, ২২ মে, ২০২১ সমাজসেবা/ জনসেবায় জাতীয় পর্যায়ে অসাধারণ কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এ বছর স্বাধীনতা পুরস্কার পেলেন অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন। গত বৃহস্পতিবার (২০ মে) গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে এ…

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।