মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ১০ অক্টোবর ২০২৬২৫ আশ্বিন ১৪৩৩ · ২৭ রবিউস সানি ১৪৪৮
গুনী মানুষ

একাত্তরের গেরিলা যোদ্ধা ডা মোরশেদ চৌধুরীর জীবনাবসান

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৫ এপ্রিল ২০১৬, ১:১১ · ২ মিনিটে পড়ুন
লেখার আকার

morshad-chawdhury-ed

একাত্তরের রণাঙ্গনের গেরিলা যোদ্ধা ডা. মোরশেদ চৌধুরী মারা গেছেন।

রাজধানীর গণস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর।

ঢাকা মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী থাকা অবস্থায় মুক্তিযুদ্ধ শুরু হলে গেরিলা বাহিনী ক্র্যাক প্লাটুনে যোগ দেন বাগেরহাটের বাসিন্দা মোরশেদ চৌধুরী।

মুক্তিযুদ্ধ চলাকালে এক পর্যায়ে ভারতের ত্রিপুরার বিশ্রামগঞ্জে মুক্তিযোদ্ধাদের জন্য অস্থায়ীভাবে তৈরি বাংলাদেশ হাসপাতালে চিকিৎসক হিসাবে যোগ দেন ডা. মোরশেদ। ত্রিপুরার ওই হাসপাতালই পরে দেশে গণস্বাস্থ্য কেন্দ্র হিসাবে পরিচিতি পায়। ডা. মোরশেদ ওই হাসপাতালের উপদেষ্টা ছিলেন।

রণাঙ্গনের সহযোদ্ধার স্মৃতিচারণ করে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, “ডা. মোরশেদ রণাঙ্গনে যেমন সক্রিয় ছিলেন, তেমনি ত্রিপুরায় স্থাপিত বাংলাদেশ হাসপাতালেও রেখেছিলেন অগ্রণী ভূমিকা।”

ডা. মোরশেদের অপর দুই ভাই শাহাদাৎ চৌধুরী (বিচিত্রা সম্পাদক) ও ফতেহ আলী চৌধুরীও মুক্তিযোদ্ধা ছিলেন বলে জানান বাচ্চু।

গেরিলা বাহিনীর সদস্য বিচ্ছু জালাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ক্র্যাক প্লাটুনের অধিকাংশ সদস্যই ছিলেন ছাত্র ও সাধারণ মানুষ। ভারত থেকে প্রশিক্ষণ শেষে বাংলাদেশের রণাঙ্গনে তারা পাকিস্তানি হানাদারদের মোকাবেলা করতেন।

নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু জানান, ডা. মোরশেদ দীর্ঘদিন গণস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।

দুপুরে গণস্বাস্থ্য হাসপাতালের মাঠে জানাজার পর রাষ্ট্রীয় মর্যাদায় সাভারের নলাম কবরস্থানে দাফন করা হয় ডা. মোরশেদকে।

শেষ জীবনে ডা. মোরশেদ সাভারে গণবিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক (কমিউনিটি মেডিসিন) ছিলেন।

তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন। তার মেয়ে অস্ট্রেলিয়ায় থাকেন।

বিডিনিউজ২৪ডটকম থেকে

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে পুরস্কার পেলেন ডা. এ বি এম আবদুল্লাহ

প্ল্যাটফর্ম নিউজ, ১২ সেপ্টেম্বর ২০২১, রবিবার কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে অনন্য অবদান রাখায় ‘কোভিড হিরো’ পুরস্কার পেয়েছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডা. এ বি এম আবদুল্লাহ। গত শুক্রবার রোটারি ইন্টারন্যাশনাল স্বাস্থ্যবিধি মেনে হোটেল শেরাটনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে রোটারি…

১২ সেপ্টেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

উপমহাদেশের প্রথম নারী চিকিৎসক কাদম্বিনী গাঙ্গুলীর জন্মদিনে বিশেষ গুগল ডুডল

প্ল্যাটফর্ম নিউজ, ১৮ জুলাই ২০২১, রোজ রবিবার বাঙ্গালীর গর্ব মহীয়সী নারী উপমহাদেশের প্রথম নারী চিকিৎসক কাদম্বিনী গাঙ্গুলীর ১৬০ তম জন্মদিন আজ। তাঁর এই বিশেষ দিনে বিশ্ব টেক জায়ান্ট গুগল বিশেষ ডুডল তৈরির মাধ্যমে সম্মাননা জানিয়েছে তাঁকে। সংসার সুখের হয় রমণীর…

১৮ জুলাই ২০২১বিস্তারিত পড়ুন

এবার সমাজসেবায় স্বাধীনতা পুরস্কার পেলেন অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন

প্ল্যাটফর্ম নিউজ, শনিবার, ২২ মে, ২০২১ সমাজসেবা/ জনসেবায় জাতীয় পর্যায়ে অসাধারণ কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এ বছর স্বাধীনতা পুরস্কার পেলেন অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন। গত বৃহস্পতিবার (২০ মে) গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে এ…

১টি মন্তব্য

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।