মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ১ নভেম্বর ২০২৬১৭ কার্তিক ১৪৩৩ · ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিউজ

১ম অনলাইন আন্তঃমেডিকেল দলীয় দাবা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ঢাকা মেডিকেল কলেজ

Abhishek Karmaker Joyপ্রকাশ: ২৬ জুন ২০২০, ৫:০৩ · ২ মিনিটে পড়ুন
১ম অনলাইন আন্তঃমেডিকেল দলীয় দাবা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ঢাকা মেডিকেল কলেজ
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, শুক্রবার, ২৬ জুন, ২০২০

গত বৃহস্পতিবার, ২৫ জুন রাত ১১ টায় মেডিকেল চেস কমিউনিটির আয়োজনে অনুষ্ঠিত হয় ১ম অনলাইন আন্তঃমেডিকেল দলীয় দাবা টুর্নামেন্ট। লিচেস সার্ভারে আয়োজিত ১ ঘন্টা ৩০ মিনিট সময়ব্যাপী চলমান এই টুর্নামেন্টে সারা দেশ থেকে ১০ টি মেডিকেলের টিম অংশ নেয়।

টুর্নামেন্টটিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ঢাকা মেডিকেল কলেজ। ১ম রানার আপ হয় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও ২য় রানার আপ হয় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ। ৪র্থ ও ৫ম স্থান অধিকার করে যথাক্রমে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও কুমিল্লা মেডিকেল কলেজ।

সর্বমোট ৪৬ জন দাবাড়ুর মধ্যে ব্যক্তিগত অর্জনে বোর্ড চ্যাম্পিয়ন হন ঢাকা মেডিকেল কলেজের মোঃ সম্রাট হায়দার (K-74), ১ম রানার আপ হন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের কিংশুক দাস (Sh-12), ২য় রানার আপ হন ঢাকা মেডিকেল কলেজের ডা. নাদিম কিবরিয়া (K-69), ৪র্থ ও ৫ম যথাক্রমে ডা. শাহীনূর হক তুহিন, ময়মনসিংহ মেডিকেল কলেজ (M-39) ও অভিন্ন আনন্দ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ (Sh-12)। সেরা মহিলা দাবাড়ু হন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের তাহিয়া তাসনিম (SS-46)।

এ বিষয়ে মেডিকেল চেস কমিউনিটির কর্ণধার মো. সম্রাট হায়দার বলেন, ” বুদ্ধি ও মেধার ব্যতিক্রমী খেলা হল দাবা। মেডিকেল সেক্টরে সকল দাবাড়ুদের একত্রিত করার লক্ষ্যে অনলাইন ভিত্তিক দাবা প্রতিযোগিতার আয়োজন করি আমি মেডিকেল চেস কমিউনিটির মাধ্যমে। মস্তিষ্কচর্চার সেরা খেলা ও মনস্তাত্ত্বিক বিনোদনের অনন্য মাধ্যম দাবা খেলার জন্য চমৎকার এই প্ল্যাটফর্মে মেডিকেল সেক্টরের দাবাড়ুদের যুক্ত হওয়ার নিমন্ত্রণ রইলো।”

উল্লেখ্য, মেডিকেল চেস কমিউনিটি প্রতি বৃহস্পতিবার রাত ১১ টায় এক ঘণ্টার সাপ্তাহিক অনলাইন ব্লিটজ টুর্নামেন্ট ও মাসের শেষ বৃহস্পতিবার রাত ১১ টায় অনলাইন চেস টীম ব্যাটল আয়োজন করে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।