বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

একজন নির্ভীক সম্মুখ যোদ্ধা ডা. বেনজীর মাসুদ-এর গল্প

প্ল্যাটফর্ম নিউজ, ৬ মে ২০২০, বুধবার:

ডা. নাজিয়া শাম্মী হোসেন
ইন্টার্ন, এনাম মেডিকেল কলেজ

আমার মেডিকেল জার্নিটা শুরু হয় ২০১৫ সালে। ফার্স্ট ইয়ারের জন্য এ্যানাটমি এক বিশাল ভয়ংকর সাবজেক্ট! ওই বছর মাঝামাঝি সময়ের দিকে “Abdomen” এর মত বিরাট কার্ডটি আমাদের ২৫ জনের ব্যাচকে পড়ানোর দায়িত্ব পড়ে এমন এক টিচারের উপর যাকে আমরা আগে কেউই কখনো দেখিনি, তার প্রেগন্যান্সি লিভের জন্য। শুধু আগের ব্যাচ থেকে তাঁর নাম বেনজীর মাসুদ ও তাঁর কঠোরভাবে পড়া আদায়ের গল্প শুনেছি। সুতরাং ম্যাম আমাদের পড়াবেন এই সংবাদ শুনে আমাদের গলা শুকিয়ে যাবার দশা, “যদি না পারি তাহলে তো নির্ঘাত ফেইল!”

এমন শংকাগুলো পুঁজি করেই যখন আমাদের প্রথম ক্লাস শুরু, দেখলাম খুব স্মার্টলি গাম্ভীর্যপূর্ণ একজন ব্যক্তি আমাদের ক্লাস নিতে এসেছেন। সবার নামধাম জিজ্ঞাসা করেই কেমন যেন নিজের করে “তুই” বলে ডাক শুরু। দারুণ করে পড়া বোঝানো আর কঠোর পড়া আদায়ের মাঝে কবে যে আমাদেরকে এত আপন করে নিয়েছিলেন আমরা টেরই পাইনি। পড়ানো আর পড়া আদায়ের বাইরেও আবিষ্কার করলাম ইনি সবক্ষেত্রেই আপাদমস্তক অসম্ভব সাহসী একজন নারী।

সাভার থেকে প্রথম এইচ এস সি তে স্ট্যান্ড করেছিলেন এবং চান্স পেয়ে যান সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজে। তার মেডিকেলের ফার্স্ট ইয়ার থেকেই সংসার আর পড়াশুনা একসাথে সামলিয়েছেন। ম্যাডাম গল্প করতেন যখন তার বন্ধু বান্ধবীরা হলে থাকতো, পড়ার ফাঁকে ঘুরতো ম্যাডাম তখন নিজ বাসার কাজ নিয়ে ব্যস্ত। ভোরের আলোর সাথে পাল্লা দিয়ে উঠে রান্নাবান্না শেষ করে ছুটতেন ক্লাসের উদ্দেশ্যে। অতঃপর কি হয়েছিলো জানেন? প্রতিটা প্রফেশনাল এক্সামে বিভিন্ন সাবজেক্টে অনার্স মার্কস নিয়ে এম.বি.বি.এস শেষ করেছিলেন।

এরপরে এনাম মেডিকেলে এ্যানাটমির লেকচারার হিসেবে জয়েন করেন। প্রথম সন্তান জন্মের পর কিছু সময়ের লিভ ও পরে রিজয়েন। এই সময়টুকুই ভাগ্যক্রমে আমরা তাকে পেয়ে যাই। এরপর যখন ৩৪তম বিসিএস (স্বাস্থ্য) এর রেজাল্ট আসলো ম্যাডাম সারাদেশে ৫ম স্থান অধিকার করলেন এবং প্রথম পোস্টিং হিসেবে চলে গেলেন ধামরাইতে। তারপরে সাভার এবং সর্বশেষ ফেব্রুয়ারির ৬ তারিখে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে এ্যাসিস্টেন্ট রেজিস্ট্রার হিসেবে জয়েন করেন।

আর এই সময়টাতেই “করোনা” আমাদের দেশে হানা দিতে শুরু করে। তবুও দেখিনি ম্যাডাম এক মুহূর্তের জন্য বিচলিত হচ্ছেন। নিজের সন্তানকে নিজ হাতে ব্যাগ গুছিয়ে তার মায়ের বাসায় পাঠিয়ে দেন, বহু কষ্টে চেপে রাখা চোখের পানিকে আটকাবার চেষ্টা নিয়ে। প্রতিদিন শত শত রোগীর সম্মুখে নিজের অনিরাপত্তার কথা তাঁর থেকে আর কে ভালো জানতো? তবুও এক দিন এক বেলার ডিউটি তিনি কম করেননি। শুধু বলেছিলেন, “তোমরা স্টুডেন্টগুলা আমার অনেক প্রিয়, আমার জন্য একটু দুয়া করো”

হঠাৎ গতদিন মেসেঞ্জারে ম্যাডামের মেসেজ। নাহ নিজ হাতে লেখা কোন শব্দ বা কথা নয়, ধবধবে সাদা কাগজে টাইপ করা কিছু লেখা। “Positive for COVID 19” আর পেশেন্ট হিসেবে আমার ম্যাডাম এবার নিজেই নাম লিখিয়ে ফেললেন!

খুব জানতে ইচ্ছে করে কি দরকার ছিল ম্যাডাম এত সাহসের যা পরিবার থেকে দূরে সরিয়ে দিয়ে আবার নিজেকেই আক্রান্ত হতে বলে? কি দরকার ছিল এত মনোবলের যে নিজের অসুস্থ হবার খবর এত অনায়াসে নিজ হাতে মেসেজ করে পাঠিয়ে দিতে? কে জানতো যে সাহস আমাদের অনুপ্রেরণা দিয়েছে তা আজ আমাদের এত বড় বোঝার ভার এনে দেবে? আমি নিশ্চিত সব কেটে গেলে ম্যাডাম আবার ওই পিপিই জড়িয়ে কর্মস্থলে চলে যাবেন, আবার আলাদা থাকার পণ নিয়ে বসে থাকবেন, “সাহসী” হয়ে চলার নতুন গল্প লিখবেন! এমন নির্ভীক মানুষদের জন্যই অন্য মানুষের কষ্ট দূর হয়, নিজেদের সব সুখের বিসর্জন হয়েই অন্য পরিবারের “সুস্থতা” উপহার হয়ে আসে!

আপনাদের দোয়ায় মনভরে স্মরণ করবেন তাঁকে ও তাঁর পুরো পরিবারকে; আল্লাহপাক যেন তাঁকে তাড়াতাড়ি সুস্থ করে আবার আমাদের মাঝে স্বাভাবিকরূপে নিয়ে আসে।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।