শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩, ১৯ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

এইচপিভি টিকা নিয়ে আতঙ্কে অসুস্থ ১১২, টিকা না নিয়ে অসুস্থ ১১; চিকিৎসকেরা বলছেন – ‘ম্যাস প্যানিক’

মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

বরগুনাঃ বরগুনার বেতাগীতে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে কিশোরীদের এইচপিভি টিকা দেওয়ার একদিন পর একটি বিদ্যালয়ে ৩৩ ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। উপজেলার মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে অ্যাসেম্বলি চলাকালে গতকাল সোমবার দুপুরে বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পরে অসুস্থ শিক্ষার্থীদের বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সেখানকার চিকিৎসকেরা জানিয়েছেন, টিকার কারণে নয়, ছাত্রীরা ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়েছে। বিদ্যালয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতি ও রোববার বিদ্যালয়ের ৯০ ছাত্রীকে এইচপিভি টিকা দেওয়া হয়। গতকাল পাঠদান শুরুর আগে শিক্ষার্থীরা অ্যাসেম্বলিতে (পিটি) অংশ নিলে তীব্র রোদে এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এর অল্প সময় পর আরেক এক ছাত্রী শ্রেণিকক্ষে অজ্ঞান হয়ে পড়ে। এরপর আরও অনেক ছাত্রী অসুস্থ হতে শুরু করে। পরে তাদের চিকিৎসার জন্য বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মাহমুদ হাসান বলেছেন, ‘৩৩ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তবে তারা কেউ টিকার কারণে অসুস্থ হয়নি। রোদে পিটি করার কারণে কিছুটা দুর্বল হয়ে দুই–একজন অসুস্থ হয়ে গিয়েছিল। এটা দেখে বাকি মেয়েরা আতঙ্কিত (ম্যাস প্যানিক) হয়ে অসুস্থ হয়ে পড়ে।’

ঝিনাইদহঃ সারা দেশের মতো গত ২৪ অক্টোবর থেকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় এইচপিভি বা জরায়ুমুখ ক্যান্সারের টিকার কার্যক্রম শুরু হয়। গতকাল সোমবার (২৮ অক্টোবর) তৃতীয় দিনের মতো সকাল ১০ থেকে কালীগঞ্জ উপজেলার মনোহরপুর পুকুরিয়া দাখিল মাদরাসার মেয়েদের এই টিকা দেওয়া হয়।

টিকাদান কর্মসূচি শুরুর দুই ঘণ্টায় প্রায় শতাধিক মেয়ের টিকা দেওয়া হয়। শিক্ষার্থীদের টিকা নেওয়ার প্রায় ২৬ জন মেয়ে অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে ২৩ জনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত রেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলমগীর হোসেন জানান, ‘মাদরাসার শিক্ষার্থীরা অসুস্থ হওয়ার খবর শুনে আমি নিজেই সেখানে যাই। এটাকে ম্যাস হিসটেরিয়া বা দেখাদেখি আতঙ্কগ্রস্ত হয়ে অসুস্থ হয়ে পড়া বলে। যে-সব বাচ্চা অসুস্থ হয়েছে অধিকাংশয় সকালে না খাওয়া ছিল। পরবর্তীতে আমি না খাওয়া বাচ্চাদের টিকা দিতে নিষেধ করি এবং অসুস্থ বাচ্চাদের আমি আমার গাড়িতে এবং হাসপাতালের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে আসি। ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত শিক্ষার্থীদের কারো স্যালাইন ও অন্যান্য ওষুধ দিয়ে সুস্থ হাওয়ার পর বাড়িতে পাঠানো হয়েছে। এটা নিয়ে ভয়ের কিছু নেই। একটি মেয়ে বাড়িতে যাবার পর আবারো হাসাপাতালে আসছে, বাকিরা সবাই এখন ভালো আছে।’

ভোলাঃ আজ একই ঘটনা ঘটেছে ভোলায়। সেখানে টিকা নেয়ার পর আতঙ্কে অসুস্থ হয়েছে ৫৩ জন। আর টিকা না নিয়ে অসুস্থ হয়েছে ১১ জন।

বিশেষজ্ঞরা এজন্য জনসচেতনতাকে দায়ী করেছেন। সম্প্রতি সরকার কিশোরীদের বিনামূল্যে এইচপিভি (জরায়ুমুখ ক্যান্সার) এর টিকা দেয়ার সিদ্ধান্ত নেয়ার পর, একটি মহল এর বিরুদ্ধে প্রচারণা চালিয়েছে। এজন্যও শিক্ষার্থীরা আতঙ্কিত হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

প্ল্যাটফর্ম প্রতিবেদক: মঈন উদ্দিন আহমদ শিবলী

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।