মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ১১ অক্টোবর ২০২৬২৬ আশ্বিন ১৪৩৩ · ২৮ রবিউস সানি ১৪৪৮
ওয়ার্কশপ

‘উচ্চরক্তচাপের ব্যবহারিক দিক’ শীর্ষক সেমিনার আয়োজিত

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২২ জুলাই ২০১৯, ৯:৩৩ · ২ মিনিটে পড়ুন
‘উচ্চরক্তচাপের ব্যবহারিক দিক’ শীর্ষক সেমিনার আয়োজিত
লেখার আকার

রিসার্চ এন্ড ট্রেইনিং ডিপার্টমেন্ট, হাইপারটেনশন ও রিসার্চ সেন্টার রংপুরের উদ্যোগে উচ্চরক্তচাপের ব্যবহারিক দিক নিয়ে গত বৃহস্পতিবার এক সেমিনারের আয়োজন করা হয়। বিশ্বসাহিত্য কেন্দ্রের অডিটরিয়ামে প্রাণবন্ত এ সেমিনারে ফেসিলেটর হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের মেডিসিন জগতের কিংবদন্তীতুল্য চিকিৎসক অধ্যাপক ডা. এম এ জলিল চৌধুরী ও হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. মো. জাকির হোসেন।

প্রায় ২০০ জন চিকিৎসকের সরব উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণ পুরো আয়োজনকে এক অন্যমাত্রা এনে দেয়। উচ্চরক্তচাপের আদ্যোপান্ত নিয়ে তৈরি ১২ টি মডিউলের উপর আলোচনা করেন ডা. এ এস এম রাহেনুর মন্ডল আপেল, সহকারী অধ্যাপক, মেডিসিন বিভাগ, রংপুর মেডিকেল কলেজ, ডা. প্রবাল সূত্রধর, কনসালটেন্ট, হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টার, রংপুর এবং মেডিসিন বিশেষজ্ঞ ডা. রতীন্দ্রনাথ মন্ডল। ৫-১০ মিনিটের প্রতিটি মডিউলের পরপরই সেই মডিউলের উপর আলোচনা ও প্রশ্নোত্তর করা হয়।

উপস্থিত চিকিৎসকদের নানাবিধ প্রশ্ন, প্যানেল অফ এক্সপার্ট ও প্রেজেন্টারদের প্রায়োগিক উত্তর পুরো আয়োজনকে সফল করে তোলে। প্রায় ৪.৩০ ঘন্টা চলা এ আয়োজনের শুরুতেই অত্র প্রতিষ্ঠানে কার্যরত ডা. রামিম ইসলাম ইবনে নূর হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টার ও এর কার্যক্রম নিয়ে একটা প্রেজেন্টেশন দেন।

হাইপারটেনশন তথা উচ্চরক্তচাপের সামাজিক গুরুত্বের পাশাপাশি এর জটিলতাসহ ব্যক্তি ও পারিবারিক জীবনে ভয়াবহতার কথা তুলে ধরেন মি. রামিম। পাশাপাশি তাদের প্রতিষ্ঠানের সফলতা, সামাজিক সচেতনতামূলক ক্যাম্পেইন, ফ্রি হেলথ ক্যাম্প, রক্তচাপ পরিমাপ ক্যাম্পসহ নানাবিধ আয়োজনের কথা জানান তিনি। অত্র প্রতিষ্ঠানে ইতিমধ্যেই প্রায় ২৪ হাজার উচ্চরক্তচাপ এবং এর জটিলতায় আক্রান্ত রোগী চিকিৎসাসেবা গ্রহণ করছেন।

অধ্যাপক ডা. এম এ জলিল চৌধুরী তার বক্তব্যে উক্ত প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনার পাশাপাশি এমন সফল একটি আয়োজনের জন্য সকলকে ধন্যবাদ জানান। সমাপনী বক্তব্যে অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্টাতা অধ্যাপক ডা. মো. জাকির হোসেন জানান, “উচ্চরক্তচাপ এক নীরব ঘাতক ব্যাধি। শুধুমাত্র অনিয়ন্ত্রিত উচ্চরক্তচাপই স্ট্রোক, প্যারালাইসিস, কিডনি ফেইল্যূর সহ নানাবিধ রোগের অন্যতম প্রধান কারন। বাংলাদেশের শতকরা ২৫ ভাগ মানুষ উচ্চরক্তচাপে আক্রান্ত।” তিনি আরো জানান, বেসরকারি পর্যায়ে ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগ যথাযথভাবে গ্রহণ করা হলে একদিকে যেমন উচ্চরক্তচাপজনিত জটিলতা কমবে অপরদিকে তেমনি ব্যক্তি ও পরিবারের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে। উক্ত আয়োজনে উপস্থিত সকলের পাশাপাশি তার প্রতিষ্টানের পক্ষ হতে রংপুরের সুধীসমাজ, চিকিৎসক, সহকর্মীসহ সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি অত্র অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

দিমেক হাসপাতালে ‘এন্টিমাইক্রোবিয়াল স্টুয়ার্ডশিপ’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪ স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার সহযোগীতায় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্থায়নে আর্ক ফাউন্ডেশন কর্তৃক দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে "পাইলটিং এন্টিমাইক্রোবিয়াল স্টুয়ার্ডশিপ ইন হেলথকেয়ার ফ্যাসিলিটিজ ইন দিনাজপুর ডিস্ট্রিক্ট" বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দিনাজপুর…

১৯ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অনুষ্ঠিত হতে যাচ্ছে ষষ্ঠ ইন্টারন্যাশনাল ক্যারিয়ার সামিট 

প্ল্যাটফর্ম নিউজ, ১৮ জুলাই, ২০২২, সোমবার আগামী শুক্রবার (২৯ জুলাই) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘বন্ধু গ্রুপ’ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ষষ্ঠ ইন্টারন্যাশনাল ক্যারিয়ার সামিট-২০২২। অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করবেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. শারফুদ্দিন…

১৮ জুলাই ২০২২বিস্তারিত পড়ুন

‘ওয়ার্ল্ড ফ্যামিলি ডক্টর ডে’ উপলক্ষ্যে প্ল্যাটফর্মের আয়োজনে ওয়েবিনার সিরিজের শেষদিন আজ

প্ল্যাটফর্ম নিউজ, শনিবার, ২২ মে, ২০২১ ‘ওয়ার্ল্ড ফ্যামিলি ডক্টর ডে’ উপলক্ষ্যে বাংলাদেশের মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থী এবং চিকিৎসকদের সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্ল্যাটফর্ম অব মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি’ এর আয়োজনে চারদিন ব্যাপী এক বিশেষ ওয়েবিনার সিরিজের আয়োজন করা হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে…

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।