মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬১১ কার্তিক ১৪৩৩ · ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিউজ

ইবোলা ভাইরাস প্রতিরোধে বিমানবন্দরে মনিটরিং

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৩ অক্টোবর ২০১৪, ১১:৫৭ · ১ মিনিটে পড়ুন
লেখার আকার

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপে ইবোলা ভাইরাস ছড়িয়ে পড়ায় দেশের বিমানবন্দরগুলোেত মনিটরিং কার্যক্রম জোরালো করা হয়েছে। এই ব্যবস্থা আগামী কয়েক মাস অব্যাহত থাকবে। এব্যাপারে দেশবাসীকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনোভাবেই যেন এই ভাইরাস দেশে প্রবেশ করতে না পারে সেজন্য সরকার সর্বোচ্চ সতর্কাবস্থায় আছে। গতকাল সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ইবোলা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় জরুরি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। স্বাস্থ্য সচিব এমএম নিয়াজউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি ড. পারানিথরণ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক বক্তব্য রাখেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইবোলা ভাইরাসের সংক্রমন যুক্তরাষ্ট্র ও ইউরোপে ছড়িয়ে পড়ায় বিশ্বব্যাপী যে সতর্কতামূলক কৌশল বাড়ানো হয়েছে বাংলাদেশও তার বাইরে থাকতে পারে না। তিনি গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সকলকে এই ভাইরাস মোকাবেলায় সতর্কতামূলক প্রচার চালিয়ে যাওয়ার আহ্বান জানান। এসময় তিনি গত সেপ্টেম্বরে বাংলাদেশে অনুষ্ঠিত দক্ষিণ এশিdownload (1)য় স্বাস্থ্য মন্ত্রীদের সম্মেলন সফলভাবে সম্পন্ন করায় স্বাস্থ্য মন্ত্রণালয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, স্বাস্থ্য অধিদপ্তর এবং আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের অভিনন্দন জানান।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।