কোর্সের মেয়াদ:
- মেডিসিন, ডেন্টিস্ট্রি ও ভেটেরেনারী সায়েন্সের ক্ষেত্রে এর মেয়াদ ৪ বৎসর হয়ে থাকে।
- জাপানে মেডিক্যাল সাইন্স/ডেন্টাল সাইন্স এর একমাত্র একাডেমিক স্পেশালিটি ডিগ্রী হচ্ছে পি.এইচ.ডি। সেটি বেসিক অথবা ক্লিনিক্যাল উভয় সাবজেক্ট এর জন্নে প্রযোজ্য।
- সেজন্নে জাপানে আবেদনের ক্ষেত্রে প্রথম শর্ত হচ্ছে অতিরিক্ত ১ বছর শিক্ষা জীবন। সেটি এম.পি.এইচ হতে পারে। ইন্টার্ন কে শিক্ষা জীবন হিসেবে এরা কাউন্ট করে না। সুতরাং মোট শিক্ষা জীবন ১৮ হতে হবে। যার মধ্যে মেডিক্যাল/ ডেন্টাল কলেজ ছাড়া সর্বমোট ১২ বছর কাউন্ট করবে।
- জাপানী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শিক্ষাবর্ষ শুরু হয় এপ্রিল মাস থেকে যা পরবর্তী মার্চে শেষ হয়। সাধারনত ১টি শিক্ষাবর্ষ ২টি সেমিস্টারে বিভক্ত থাকে- এপ্রিল-সেপ্টেম্বর এবং অক্টোবর থেকে মার্চ।
যেসব বিষয়ে পড়ানো হয়:
- মেডিসিন
- ডেন্টিস্ট্রি
- ভেটেরেনারী সায়েন্স
- বায়োকেমিষ্ট্রি
- প্রথমত: আগ্রহী শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বরাবর আবেদন করতে হয় এজন্য তাকে তার পছন্দের বিশ্ববিদ্যালয়টিতে বেছে নিতে হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আবেদন প্রক্রিয়া এবং ন্যূনতম যোগ্যতা সম্পর্কিত তথ্যগুলো পাওয়া যাবে। সময়মতো ক্লাস শুরু করতে হলে কোর্স শুরু হওয়ার অন্তত ২/৩ মাস পূর্বে আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে। বাংলাদেশের শিক্ষার্থীগন ঢাকাস্থ জাপান অ্যাম্বেসীর সংশ্লিষ্ট শাখায় যোগাযোগ করে স্টাডি পারমিটের আবেদন করবেন। আপনার আবেদন ফর্ম এবং শিক্ষা পরিকল্পনা হতে হবে নিখুঁত। সাথে পাব্লিকেশন এবং কিছু অভিজ্ঞতা আলাদা মাত্রা যোগ করবে। আর যদি যৌথভাবে কোন জাপানীজ প্রফেসরের সাথে কোন প্রোজেক্ট অথবা জয়েন্ট স্টাডিতে অংশগ্রহন করার অভিজ্ঞতা থাকে তাহলে সেটিও গুরত্তের সাথে বিবেচনা করা হয়।
- ইউনিভার্সিটি অব টোকিও
- ওসাকা ইউনিভার্সিটি
- টোকিও ইউনিভার্সিটি
- হিরোশিমা ইউনিভার্সিটি
- ওকায়ামা ইউনিভার্সিটি
- টোকিও ইউনিভার্সিটি অব সায়েন্স
- টোকিও মেডিকেল এন্ড ডেন্টাল ইউনিভার্সিটি
- ওসাকা সিটি ইউনিভার্সিটি
- তোকুশিমা ইউনিভার্সিটি
- ইয়োকো হামা ন্যাশনাল ইউনিভার্সিটি
- পাসপোর্ট (ন্যূনতম ৬ মাস মেয়াদ আছে এমন)
- সবগুলো একাডেমিক ট্রান্সক্রিপ্ট, বি.এম.ডি.সি সার্টিফিকেট, ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট, রেকমেন্ডেশন লেটার(৩টি), জব এক্সপেরিয়েন্স সার্টিফিকেট, স্টাডি প্রপোজাল, বার্থ সার্টিফিকেট, মুল সার্টিফিকেট, টেস্টিমোনিয়াল, পাবলিকেশন, ফটো আইডেন্টিটি, কমপ্লিট সিভি।
টিউশন ফি (বাৎসরিক)
- স্টুডেন্ট ডরমিটরী
- স্থানীয় সরকারী সংস্থা কর্তৃক বরাদ্দকৃত পাবলিক হাউজিং
- জাপানীজ বিভিন্ন সংস্থার স্টাফ ডরমিটরী
- ব্যক্তিগত ভাড়া বাসা
1 একই বিশ্ববিদ্যালয় থেকে তিন বা চার অধ্যাপক এর বেশি ইমেইল করবেন না.
2 বিষয় সম্পর্কিত অধ্যাপকদের নির্বাচন করুন.
3 মাঝারি মানের বিশ্ববিদ্যালয় থেকে সেরা বিশ্ববিদ্যালয় থেকে ইমেল পাঠান.
4 জাতীয় বিশ্ববিদ্যালয় বেশি বৃত্তি দেয়. অতএব, প্রথম বিশ্ববিদ্যালয় গুলতে ইমেল লিখুন।
5 আপনি আপনার মেইলে উল্লেখ করে দিবেন যে আপনি তাদের বিশ্ববিদ্যালয় থেকে পরবর্তী 2015 এর স্কলারশিপ এ আবেদন করতে চান
(মেডিক্যাল ও ডেন্টাল
সাইন্সে) জাপানে উচ্চ
শিক্ষা
October 11, 2014 in Career
উপরিউক্ত শিরোনামে যে আর্টিকেল লেখা হয়েছে, এখানে লেখক বলেছেন জাপানিজ প্রফেসরদের ইমেইল করতে। আমি কিভাবে প্রফেসরদের ইমেইল নং খুঁজে পাবো? আর এম.পি.এইচ. বলতে কি বুঝায় একটু বুঝিয়ে বলবেন কি? আমরা যারা ডেন্টাল শিক্ষার্থী তাদের শিক্ষাবর্ষ তাহলে ১৬ বছর হয়(ইন্টার্ন এর ১ বছর ছাড়া)। সেক্ষেত্রে আমাদের করণীয় কি? আর টিউশন ফি কত এ সম্পর্কীয় কথা বিভিন্ন ডেন্টাল ইউনিভার্সিটি ভেদে একটু বিশদভাবে বর্ণনা করলে উপকৃত হবো।