মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ১০ অক্টোবর ২০২৬২৫ আশ্বিন ১৪৩৩ · ২৭ রবিউস সানি ১৪৪৮
সাহিত্য পাতা

আমার মিটফোর্ড -মোহাম্মদ নাজমুস সাকিব বাপ্পী

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১ সেপ্টেম্বর ২০১৮, ৮:৪৫ · ২ মিনিটে পড়ুন
আমার মিটফোর্ড -মোহাম্মদ নাজমুস সাকিব বাপ্পী
লেখার আকার

প্ল্যাটফর্ম সাহিত্য সপ্তাহ -৭

” আমার মিটফোর্ড ”

 

বন্ধুরা আমার!! আচ্ছা বুয়েট আপনাদের কি দিয়েছে?
বা ডি.এম.সি. কি দিয়েছে? কিংবা ডি.ইউ.???

দিয়েছে বিশ্বমানের শিক্ষা, দিয়েছে নিজের সহপাঠ্যক্রমিক দিকটিকে সবার সামনে তুলে ধরার সুযোগ, দিয়েছে ইতিহাস ও ঐতিহ্যের অংশ হবার সুযোগ,দিয়েছে বিশ্ব সম্ভারে নিজের সবটুকু উজার করে দেবার রাস্তা,দিয়েছে সামনের পথ চলার অনুপ্রেরনা, মানবসেবায় বলীয়ান হবার অভিপ্রায় !!!

কিন্তু আমি যে প্রতিষ্ঠানে পড়ি তা আমাকে যা দিয়েছে শুনলে আতকে উঠবেন!!

আমি পড়ি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে!( পড়ুন মিটফোর্ড হাসপাতাল- এ নাম ছাড়া অধিকাংশ মানুষ এই প্রাচীন বিদ্যাপীঠকে চিনবে না)

আপনাদের মত আমার বিদ্যাপীঠও আমাকে সবকিছুই দিয়েছে!!
কিন্তু অতিরিক্ত যে উপহারটি-টি আমি পেয়েছি তার কথা চিন্তা করলে আমি আজও মাঝেমাঝে রাতে ঘুম থেকে জেগে উঠি!!
কি জানতে চান???

সেই মহামূল্যবান উপহারটি হল ‘লোকেশন’!

এত সুন্দর নীলচে রঙের পানি প্রবাহিত হয় যে নদীতে ( কিচু ফটোগ্রাফারের ছবিতে) সেই বিখ্যাত বুড়িগঙ্গার তীরে আমাদের ক্যাম্পাস অবস্থিত যার চারপাশের পরিবেশ এক মোহনীয় গন্ধে আচ্ছাদিত থাকে সবসময়!!

আশে পাশে রাস্তাঘাট গুলোয় যখন চলবেন আপনার টেম্পল রান খেলার কথা মনে পড়তে পারে!!
কখনো ডানে,কখনো বামে,কখনো হেলে,কখনো লাফিয়ে আপনাকে এগিয়ে জেতে হবে লক্ষ্যের দিকে… একটু অসাবধান হলেই পায়ের উপর দিয়ে চলে জেতে পারে রিক্সা!!

সারাদিনের পড়ার চাপ,টিউশনি,অন্য কাজ কর্ম করে যখন আপনি ঘুমাতে যাবেন ঠিক তখন মিটফোর্ড আপনাকে ঘুমাতে দিবে না!!! সারারাত গাড়ি থেকে মাল ফেলার শব্দে আপনি বারবার জেগে উঠবেন আর অকথ্য ভাষায় নিজের ভাগ্যকে গালি দিবেন!!

চিৎকার চেঁচামেচি, গাড়ির প্যা-পু,রিক্সার টুংটাং,মাল ফেলার শব্দ,বৃষ্টির কাদামাখা রাস্তা,ছোট অলিগলি এসব নিয়েই আমাদের জীবন!!
তবুও আমাদের কোনো অভিযোগ নেই!!

আমি এ কথা হলফ করে বলতে পারি… যে মানুষ এই মিটফোর্ডের মাটিতে এসব বিচিত্র পরিস্থিতি মোকাবেলা করে টিকে থাকতে পারবে সে শুধু বাংলাদেশ না পুরো পৃথিবীর যেকোনো পরিবেশে টিকে থাকতে পারবে!! ( বেয়ার গ্রিলস হবার প্রয়োজন পড়বে না)

তাই থ্যাং ইউ মিটফোর্ড!!

জয় হোক মিটফোর্ডের!! জয় হোক বাংলার সকল বিদ্যাপীঠের!!

লেখকঃ মোহাম্মদ নাজমুস সাকিব বাপ্পী
স্যার সলিমুল্লা মেডিকেল কলেজ

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেঘেরা অন্তরীণ || পর্ব-০৫

প্ল্যাটফর্ম নিউজ, ০৪ জানুয়ারি ২০২১, সোমবার ডা. শুভদীপ চন্দ একজন প্রতিপক্ষ থাকা ভালো, নইলে মানুষের মন এমন যে 'প্রতিপক্ষ' বানিয়ে নেয়। মন থেকে কখনো ভিলেন তৈরি হয় না, সবসময় সুপার ভিলেন তৈরি হয়। মেয়েরা বিয়ের পর সতীন না পেলে স্বামীর…

৪ জানুয়ারি ২০২১বিস্তারিত পড়ুন

মেঘেরা অন্তরীণ || পর্ব-০৪

প্ল্যাটফর্ম নিউজ, ২২ ডিসেম্বর ২০২০, মঙ্গলবার ডা. শুভদীপ চন্দ ইটের টুকরো হোক বা বালু কণা- পানিতে পড়লে একই রকম ডোবে। প্রেমে পড়লে জ্ঞানী আর মূর্খ একই তফাৎ। পতন একই রকম। আমার এক বন্ধু ছিল ক্যাম্পাসে। এখন জার্মানির ডাক্তার। রোজ চার-…

২২ ডিসেম্বর ২০২০বিস্তারিত পড়ুন

মেঘেরা অন্তরীণ || পর্ব-০৩

প্ল্যাটফর্ম নিউজ, ২০ ডিসেম্বর ২০২০, রবিবার ডা. শুভদীপ চন্দ 'ঈশ কী পাষণ্ডের মত মেরেছে!' সেলাই দিতে দিতে পাশ থেকে বললো। যার হাতে সেলাই দেয়া হচ্ছে সে একজন নার্স। চোখ মুখ নির্বিকার। সুঁই ফোটানোর ব্যথা পাচ্ছে কী পাচ্ছে না বোঝা যাচ্ছে…

২০ ডিসেম্বর ২০২০বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।