মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬২ কার্তিক ১৪৩৩ · ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
অতিথি লেখা

“আমাদের করোনা কালের জীবন গাঁথা”- অধ্যাপক ডা. মোহাম্মদ মনির হোসেন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১২ জুলাই ২০২০, ৭:৫৭ · ৩ মিনিটে পড়ুন
“আমাদের করোনা কালের জীবন গাঁথা”- অধ্যাপক ডা. মোহাম্মদ মনির হোসেন
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, রবিবার, ১২ জুলাই ২০২০

ডা. মোহাম্মদ মনির হোসেন
অধ্যাপক
(এন আই সি ইউ ও ক্রিটিকাল কেয়ার অফ পেডিয়াট্রিকস)
ঢাকা শিশু হাসপাতাল

রাত ১১টা, ফারজানার ফোন,

“স্যার, এইমাত্র পি আই সি ইউ-৭ (পেডিয়াট্রিক ইনটেন্সিভ কেয়ার ইউনিট) এর রিপোর্ট পেলাম। করোনা পজিটিভ! স্যার রোগীতো ভেন্টিলেটরে। এত রাতে কোথায় যাবে?”

রোগীর সেরেব্রাল পাল্সি, নিউমোনিয়া, সেপ্টিসেমিয়া। গত ৩ দিন ধরে আমরা পুরো টিম রোগীটাকে নিয়ে জমে-মানুষে লড়াই চালিয়ে যাচ্ছি। আমরা সবাই আক্রান্ত হলে এত দিনে হয়ে গিয়েছি। নতুন করে ভয় পাবার কিছু নেই। ডাক্তারদের ভিতর প্রথম “ববি” পজিটিভ হলো। তার প্রেক্ষিতে পি আই সি ইউ (পেডিয়াট্রিক ইনটেন্সিভ কেয়ার ইউনিট) লকডাউন। ঢাকার সিভিল সার্জন আমাকে ফোন দিয়ে বলেছিল,

“স্যার আমি আর গেলাম না, আপনার উপরই লকডাউন-এর ভার দিলাম।”

তারপর প্রথম রোগী করোনা পজিটিভ।

Meningoencephalitis with Sub dural effusion! শিশু হাসপাতালে ১৮ দিন ছিল, কনভালশন নিয়ন্ত্রণ হচ্ছিলনা, সেজন্য এসেছে। সবাই কোলে কাঁধে নিয়ে চিকিৎসা করলো, জড়িয়ে ধরে এলপি(লাম্বার পাংচার) করলো। ২ দিন পর শিশু হাসপাতাল থেকে জানানো হলো রোগী কোরোনা পজিটিভ। আবারো লকডাউন! নার্স ডাক্তার কোয়ারেনটাইনে। একে একে শিবলী, অনিমা, সুমি, শিপলু, ইভা, আতিয়ার পজিটিভ হলো। নজরুল, রাজ্জাক, রাজিয়া, লিমা, মনিকা, কোভিড এর মত উপসর্গ নিয়ে ভুগলো অনেক দিন।

ইদের আগের দিন রাত থেকে আমার জ্বর শুরু হলো। জ্বরের ২য় দিন অর্থাৎ ইদের দিনই আরটি পিসিআর করলাম, নেগেটিভ আসলো। কিন্তু সিআরপি( সি রিয়েক্টিভ প্রোটিন) অনেক বেড়ে গেলো। লিম্ফোসাইট কাউন্ট হয়ে গেলো মাত্র ১৭%। ডি ডাইমার, ফেরিটিন, এলডিএইচ বেড়ে গেলো। প্রো ক্যালসিটোনিন অবশ্য নরমাল ছিলো। প্রচন্ড গলা ব্যাথা, প্রচন্ড শরীর ব্যথা। প্রথম প্রথম রোগী বা ডাক্তার রা করোনা পজিটিভ হলে পি আই সি ইউ বন্ধ করে দেয়া হতো। এখন শুধু ঐ বেডে কয়েকদিন পেশেন্ট রাখিনা। ডাক্তাররাও এক সপ্তাহের ভেতর কাজে ফিরে আসার জন্য অস্থির হয়ে যায়। আমরা সবাই এখন ধীরে ধীরে করোনাতে অভ্যস্ত হয়ে যাচ্ছি।

গতকাল নুসরাত ফোন করলো,

“স্যার আপনাদের পিআইসিইউতে বেড খালি আছে? একটা রোগী পাঠাবো। আমার অনেক পরিচিত। ১১ বছর বয়স। এপোলোতে বেড খালি নাই।”
“আচ্ছা পাঠাও, কিসের রোগী?”
“স্যার সাস্পেকটেড করোনা, নিউমোনিয়া আছে, খারাপ।”
“আরেকটা করোনা!”
“স্যার আপনার কাছে ছাড়া আর কোথায় পাঠাবো?”

আজকেও ৪-৫টা সাসপেক্টেড করোনা রোগী ভর্তি হয়েছে। আগের দিন সারাদিন হাসপাতাল, চেম্বার, এন আই সি ইউ, পি আই সি ইউ দেখে প্রতিদিন সকাল বেলা ঘুম থেকে উঠার পর ঢোক গিলে দেখি গলা ব্যাথা করছে কিনা? কপালে হাত দিয়ে দেখি জ্বর আছে কিনা? আহারে! নতুন পৃথিবীতে প্রতিদিন বেঁচে থাকাটা কত না আনন্দের! কত না মধুর!

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সব বাবার প্রতি গভীর শ্রদ্ধা || ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ

প্ল্যাটফর্ম নিউজ, ২০ জুন, ২০২২, সোমবার ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক। মা একটি বর্ণের আর দুটি বর্ণের খুব ছোট একটি শব্দ বাবা; কিন্তু বাস্তবতায় তার গভীরতা আর বিশালতা সীমাহীন। আদর-শাসন, স্নেহ-মায়া-মমতা, সন্তানকে ভালো রাখতে…

অবশেষে আবিষ্কার হলো ক্যান্সারের ঔষধ, সত্যি কি তাই? || ডা. মোঃ মারুফুর রহমান

প্ল্যাটফর্ম নিউজ, ৯ জুন, ২০২২, বৃহস্পতিবার ডা. মোঃ মারুফুর রহমান চিকিৎসক ও পিএইচডি গবেষক ডিপার্টমেন্ট অফ অনকোলজি এন্ড মেটাবলিজম ইউনিভার্সিটি অফ শেফিল্ড, যুক্তরাজ্য। গত কয়েকদিন ধরে নিউজফিডে ক্যান্সার চিকিৎসায় এক জাদুকরি ম্যাজিক বুলেট ধরনের ওষুধের অবিশ্বাস্য ফলাফলের খবর দেখতে পাচ্ছি।…

শিশুদের কথা বলা শেখানো || পর্ব-০১

প্ল্যাটফর্ম নিউজ, ২৫ মে, ২০২১, বুধবার ডা. সওকত আরা বীথি মিনেসোটা, ইউ এস এ। আপাতদৃষ্টিতে মনে হতে পারে শিশুরা তো এমনিতেই কথা বলা শিখে যায়। এদের আবার কথা বলা শেখাবার প্রয়োজন কিসের? কথা তো বনের পাখিদের শেখাবার দরকার হয়। একথা…

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।