মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬৮ অগ্রহায়ণ ১৪৩৩ · ১১ জমাদিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

আমরা তিন হাজার ডাক্তার নিয়োগের চেষ্টা করছি – স্বাস্থ্য উপদেষ্টা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১২ মে ২০২৫, ৪:১৩ · ২ মিনিটে পড়ুন
আমরা তিন হাজার ডাক্তার নিয়োগের চেষ্টা করছি – স্বাস্থ্য উপদেষ্টা
সম্মেলনে সারা দেশের সিভিল সার্জনরা অংশ নিয়েছেনছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সৌজন্যে
লেখার আকার

সোমবার, ১২ মে, ২০২৫

বিশেষ আইনের মাধ্যমে তিন হাজার ডাক্তার নিয়োগের চেষ্টা করছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম।

সোমবার (১২ মে) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সিভিল সার্জন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ‘প্রধান উপদেষ্টার সহায়তায় আমরা স্পেশাল আইন বলে তিন হাজার ডাক্তার নিয়োগের চেষ্টা করছি। এর পরবর্তীতে আরো দুই হাজার নিব, এর পরবর্তীতে আরো দুইহাজার, মোট সাত হাজার ডাক্তার আমরা নিব।’

চিকিৎসকদের পদোন্নতির বিষয়ে নূরজাহান বেগম বলেন, ‘প্রমোশনের কথা যদি বলি, যে যেই পোস্টে ঢুকেছে সেই পোস্ট থেকে বিদায় নিয়ে গেছে। এটা অত্যন্ত কষ্টের একটা বিষয়! আমাদের প্রধান উপদেষ্টার সক্রিয় প্রচেষ্টায় আমরা এবার ৭ হাজার সুপারনিউমারি পদ সৃষ্টি করে প্রমোশন দেয়ার ব্যবস্থা করছি।’

যন্ত্রপাতি ও ওষুধের সরবরাহে ঘাটতির কথা স্বীকার করে তিনি বলেন, ‘যন্ত্রপাতির পাশাপাশি আছে ওষুধের ঘাটতি। যে পরিমাণ ওষুধ আমাদের আপনাদের কাছে পৌঁছানোর কথা সেই পরিমাণ ওষুধ আমরা আপনাদেরকে সরবরাহ করতে পারি নাই।’

সিভিল সার্জন সম্মেলনে সিভিল সার্জনদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ‘স্বাস্থ্য ব্যবস্থার মূল হাতিয়ার বা মূল কান্ডারী সিভিল সার্জনরা। কাজে সিভিল সার্জনদের উপরে অনেক রকমের দায়িত্ব! সে দায়িত্বগুলো আমরা আপনাদের উপর চাপিয়ে দিয়েছি একের পর এক। কিন্তু এই দায়িত্বের পাশাপাশি যা যা অস্ত্র দেয়ার কথা ছিল সেগুলো আমরা দিতে পারি নাই। কারণ আমাদের সমস্যাও কিন্তু অনেক।’

প্ল্যাটফর্ম/এমইউএএস

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সিসিইউ হতে কেবিনে স্থানান্তর করা হলো স্বাস্থ্যমন্ত্রীকে

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১৪ নভেম্বর রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে, করোনারী এনজিওগ্রাম পরবর্তী ব্লক ধরা পড়লে, স্টেন্টিং প্রক্রিয়া সম্পন্ন হয় স্বাস্থ্যমন্ত্রীর। কার্ডিওলজির স্বনামধন্য অধ্যাপক ডা. এ এন এম মোমেনুজ্জামানেএ নেতৃত্বে তার চিকিৎসা প্রক্রিয়াধীন রয়েছে। স্টেন্টিং পরবর্তী পরিচর্যার জন্য সিসিইউতে রাখা…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে সফলভাবে চিকিৎসা কার্যক্রম সম্পন্ন, বসানো হলো দুটি রিং (স্টেন্ট)

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে। ১৫ নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তাঁর হৃদ্‌যন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়। এর আগে গতকাল একই হাসপাতালে…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।