মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

আন্দোলনে বেরোবি’র আহত শিক্ষার্থীদের চিকিৎসায় মেডিকেল বোর্ডের কাজ শুরু

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ৯:১৭ · ২ মিনিটে পড়ুন
আন্দোলনে বেরোবি’র আহত শিক্ষার্থীদের চিকিৎসায় মেডিকেল বোর্ডের কাজ শুরু
লেখার আকার

বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীদের পরবর্তী ধাপের চিকিৎসা সেবা নিয়ে কাজ শুরু করেছে রংপুর মেডিকেল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড।

বুধবার (২৯ জানুয়ারি) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল বোর্ডের কাছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ১৭ জন আহত শিক্ষার্থী তাদের শারীরিক ও স্বাস্থ্যগত বিভিন্ন সমস্যা উপস্থাপন করেন। চিকিৎসকরা আহত শিক্ষার্থীদের সমস্যাগুলো আলাদা আলাদাভাবে চিহ্নিত করতে কাজ শুরু করেন। মেডিকেল বোর্ড আহত শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী পরবর্তী চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করছেন। অবশিষ্ট শিক্ষার্থীদের জন্য মেডিকেল বোর্ড আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আহত শিক্ষার্থীদের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী মেডিকেল বোর্ড গঠনের উদ্যোগ গ্রহণ করেন।

এ লক্ষ্যে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. মো. শরিফুর ইসলাম গত ২৩ জানুয়ারিতে পাঁচ সদস্যবিশিষ্ট একটি মেডিকেল বোর্ড গঠন করেন।

রংপুর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. মোখলেছুর রহমানকে আহবায়ক করে গঠিত মেডিকেল বোর্ডের অন্য সদস্যরা হলেন নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মো. তোফায়েল হোসেন ভূঁঞা, অর্থো-সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. আশফাকুর রহমান, সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. আব্দুল হাদী, চক্ষু বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. আতিকুজ্জামান ও মনোরোগ বিশেষজ্ঞ ডা. মো. রফিকুল ইসলাম।

আহত শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণের সময় বেরোবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিক, বেরোবি মেডিকেল সেন্টারের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা এ এম শাহরিয়ারসহ অন্যান্য চিকিৎসক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্ল্যাটফর্ম/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।