রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হলেন বিএমইউর তিন চিকিৎসক

বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) চক্ষু বিজ্ঞান বিভাগের তিন চিকিৎসক আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন। ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত ৪০তম এশিয়া-প্যাসিফিক অ্যাকাডেমি অব অফথালমোলজি কংগ্রেসে তাদের এই স্বীকৃতি দেওয়া হয়। একই আয়োজনে অনুষ্ঠিত হয় অল ইন্ডিয়া অফথালমোলজিক্যাল সোসাইটির ৮৩তম বার্ষিক সম্মেলন।

বিএমইউর সহযোগী অধ্যাপক ডা. শামস মোহাম্মদ নোমান পেয়েছেন ‘বিশিষ্ট সেবাপদক’ ও ‘বৈজ্ঞানিক অর্জন পদক’। তিনি কংগ্রেসে গ্লুকোমা বিষয়ক একটি গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করেন, যা বিশেষভাবে প্রশংসিত হয়।

পুরস্কার হাতে বাংলাদেশের তিন চিকিৎসক।

পাশাপাশি কংগ্রেসে ‘সেরা বৈজ্ঞানিক প্রবন্ধ পুরস্কার’ লাভ করেন বিএমইউর সহযোগী অধ্যাপক ডা. তারিক রেজা আলী ও রেসিডেন্ট চিকিৎসক ডা. সালমান আহমেদ তাহের হামিদ। তাদের গবেষণাপত্র ছিল দেশের চক্ষু চিকিৎসা ও জনস্বাস্থ্য বিষয়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বিষয় নিয়ে।

বুধবার (১৬ এপ্রিল) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ডা. তারিক রেজা আলীর গবেষণাপত্রে ডায়াবেটিক কিডনি রোগে আক্রান্ত এবং অপ্রভাবিত রোগীদের চোখে বেভাসিজুম্যাব ইনজেকশনের প্রভাব ও কিডনির কার্যকারিতা বিশ্লেষণ করা হয়। অন্যদিকে ডা. সালমান আহমেদ তাহের হামিদের প্রবন্ধে বাংলাদেশের চারটি চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন কর্মক্ষেত্র-সম্পর্কিত ও অ-সম্পর্কিত চোখের আঘাতের ধরণ, ঝুঁকির কারণ এবং প্রতিরোধমূলক ব্যবস্থা উপস্থাপন করা হয়।

পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননাপত্র তুলে দেওয়া হয় গত ৫ এপ্রিল, অনুষ্ঠানের দ্বিতীয় দিনে। এতে অংশ নেন এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশের খ্যাতনামা চক্ষু বিশেষজ্ঞরা।

এদিকে সম্মাননা নিয়ে দেশে আসার পর তাদেরকে গবেষণাক্ষেত্রে এই অর্জনের জন্য অভিনন্দন জানান বিএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। এ সময় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. শামীম আহমেদ, প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. শেখ ফরহাদ, উপাচার্যের একান্ত সচিব ডা. মো. রুহুল কুদ্দুস বিপ্লব ও উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. লুৎফর রহমান।

উপাচার্য তার বক্তব্যে বলেন, বিএমইউর চিকিৎসক ও শিক্ষার্থীরা বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্ব করছেন—এটা আমাদের জন্য গর্বের। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে গবেষণা, উদ্ভাবন ও চিকিৎসা সেবায় অগ্রণী ভূমিকা রাখতে হবে।

এই অর্জন দেশের চক্ষু চিকিৎসা ও উচ্চশিক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। গবেষণার গুণগতমান এবং আন্তর্জাতিক অঙ্গনে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশি চিকিৎসকদের দক্ষতা ও সক্ষমতা দিন দিন বেড়ে চলেছে, যা দেশের স্বাস্থ্যখাতের জন্য আশাব্যঞ্জক।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।