মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬৫ অগ্রহায়ণ ১৪৩৩ · ৮ জমাদিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ উদযাপন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৩০ নভেম্বর ২০২১, ৮:০২ · ২ মিনিটে পড়ুন
আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ উদযাপন
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৩০ শে নভেম্বর ২০২১, মঙ্গলবার 

“এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ-২০২১” উপলক্ষে প্লাটফর্ম অব মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি, FAO, Bara আয়োজনে দেশব্যাপী চলছে নানারকম সচেতনতামূলক কার্যক্রম। এরই অংশ হিসেবে ২৪ শে নভেম্বর বুধবার ঢাকা দক্ষিণ জোনাল পরিষদের অন্তর্ভুক্ত আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ ইউনিটে আয়োজিত হয়েছে দিনব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইন।

উক্ত ক্যাম্পেইনে পোস্টারিং, লিফলেট বিতরণ এবং গণসচেতনতামূলক কার্যক্রম অন্তর্ভুক্ত ছিলো। ক্যাম্পেইনটির সহযোগিতায় ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ, প্রফেসর আফিকুর রহমান (ইউরোলজি বিভাগ), স্বনামধন্য শিক্ষক প্রফেসর ডা. লুতফুল কবির (বিভাগীয় প্রধান, শিশু বিভাগ) এবং আরও অনেকে।

সক্রিয় অংশগ্রহণে ছিলো ইউনিট কোঅরডিনেটর ও প্ল্যাটফর্ম ঢাকা দক্ষিণ জোনের যুগ্ম-সাধারণ সম্পাদক ওমাইমা আক্তার মারিয়া, ইউনিট ভাইস কোঅরডিনেটর সাঈদা আলম এবং নাহিন আক্তার রিয়া। এছাড়াও ঢাকা দক্ষিণ জোনের কেন্দ্রীয় প্রতিনিধি ইফাত চৌধুরী আদর, সহ-সভাপতি নুসরাত জাহান জয়া, আহনাফ গালিবা, আফরোজা আক্তার আন্নি, লাবিবা বিনতে ইব্রাহীম, ফারহানা আক্তার লিমা, তাজকিয়া জামান সারা, সুরাইয়া আক্তার আশা এবং অত্র কলেজে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগীতায় হাসপাতালের আউটডোর, ইনডোরে এন্টিবায়োটিক রেজিস্টেন্স নিয়ে রোগী এবং তাদের অ্যাটেনডেন্টদের সচেতন করা হয়, দেওয়া হয় সচেতনতামূলক লিফলেট।

এছাড়াও মেডিকেলের পাশ্ববর্তী ও আশপাশের বিভিন্ন এলাকার সাধারণ মানুষদের ও ফার্মেসীতে অ্যান্টিমাইক্রোবিয়াল ব্যবহার, কার্যবিধী ও সচেতনতা নিয়ে অবগত করা হয় এবং তাদের কাছ থেকে প্রতিজ্ঞানামায় স্বাক্ষর গ্রহন করা হয়।

হাসপাতালে ব্যানার টানোনো হয় এবং ক্যাম্পাস প্রাঙ্গণে সচেতনতামূলক পোস্টার লাগানো হয়।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সিসিইউ হতে কেবিনে স্থানান্তর করা হলো স্বাস্থ্যমন্ত্রীকে

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১৪ নভেম্বর রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে, করোনারী এনজিওগ্রাম পরবর্তী ব্লক ধরা পড়লে, স্টেন্টিং প্রক্রিয়া সম্পন্ন হয় স্বাস্থ্যমন্ত্রীর। কার্ডিওলজির স্বনামধন্য অধ্যাপক ডা. এ এন এম মোমেনুজ্জামানেএ নেতৃত্বে তার চিকিৎসা প্রক্রিয়াধীন রয়েছে। স্টেন্টিং পরবর্তী পরিচর্যার জন্য সিসিইউতে রাখা…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে সফলভাবে চিকিৎসা কার্যক্রম সম্পন্ন, বসানো হলো দুটি রিং (স্টেন্ট)

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে। ১৫ নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তাঁর হৃদ্‌যন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়। এর আগে গতকাল একই হাসপাতালে…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।