মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬১২ কার্তিক ১৪৩৩ · ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

আজ রাতে প্ল্যাটফর্মের আয়োজনে কোভিড-১৯ ম্যানেজমেন্ট ওয়েবিনার

Platformপ্রকাশ: ১৬ মে ২০২০, ৫:১১ · ১ মিনিটে পড়ুন
আজ রাতে প্ল্যাটফর্মের আয়োজনে কোভিড-১৯ ম্যানেজমেন্ট ওয়েবিনার
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৬ মে ২০২০, শনিবার

কোভিড-১৯ এর কমিউনিট এবং নন-ক্রিটিক্যাল কেয়ার ম্যানেজমেন্ট নিয়ে ওয়েবিনার আয়োজন করতে যাচ্ছে প্ল্যাটফর্ম।

আজ রাত আটটায় কোভিড-১৯ এর কমিউনিটি এবং নন-ক্রিটিক্যাল ম্যানেজমেন্ট নিয়ে কথা বলতে প্ল্যাটফর্মের ফেসবুক পেজে লাইভে আসবেন ডা. ইউসুফ আল মামুন, এমডি এবং ডা. জিয়াউদ্দিন আহমেদ।

ডা. ইউসুফ আল মামুন কুইন্স হস্পিটাল, নিউ ইয়র্কের সহকারী অধ্যাপক যিনি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি কোভিড-১৯ আক্রান্ত এলাকায় প্রথম থেকেই ফ্রন্টলাইনে নেতৃত্ব দিয়েছেন। তিনি একই সাথে বিএমএ নর্থ আমেরিকার সায়েন্টিফিক ও সোশ্যাল সেক্রেটারি হিসেবে একাধিকবার দেশের চিকিৎসকদের সাথে ক্লিনিক্যাল ওয়েবিনার আয়োজন করেছেন।

ডা. জিয়াউদ্দিন আহমেদ একজন কিডনি বিশেষজ্ঞ এবং টেম্পল ইউনিভার্সিটিতে অধ্যাপক। তিনি কোভিড-১৯ রোগীর কিডনি রোগ সংক্রান্ত দিকগুলো আলোচনা করবেন।

ওয়েবিনারে আরো উপস্থিত থাকবেন ডা. ফরহাদ উদ্দীন চৌধুরী মারুফ, সংক্রামক রোগ এপিডেমিওলজিস্ট, রেজিস্ট্রার, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। তিনি ন্যাশনাল গাইডলাইনের এবং কোভিড-১৯ ম্যানেজমেন্টের বিভিন্ন দিক তুলে ধরবেন।

প্যানেলিস্টরা প্রেজেন্টেশন শেষে সরাসরি প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করবেন এবং অংশগ্রহণকারীরা প্যানেলিস্টদের প্রশ্ন করতে পারবেন।

প্ল্যাটফর্ম ফেসবুক পেজ লিংক- facebook.com/Platform

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।