মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

আজ দুই দিন পর পাওয়া গেল মামুনের মৃতদেহ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১০ অক্টোবর ২০১৫, ১১:১০ · ১ মিনিটে পড়ুন
আজ দুই দিন পর পাওয়া গেল মামুনের মৃতদেহ
লেখার আকার

বরিশালে অবস্থিত শের-ই-বাংলা মেডিকেল কলেজের ৪৫তম ব্যাচের ছাত্র মাহমুদুল হাসান মামুনের লাশ আজ পাওয়া গেছে । ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।

রেড ক্রিসেন্ট ইউথ গত ৭ই অক্টোবার ,২০১৫ কুয়াকাটায় একটি বার্ষিক পিকনিকের আয়োজন করেছিল। অন্যান্য ছাত্রদের সাথে মামুনও গিয়েছিল সেই পিকনিকে। বন্ধুদের সাথে সে কুয়াকাটায় সমুদ্রে নেমেছিল । তারপর থেকে আর তাকে পাওয়া যায়নি। স্থানিয় লোক এবং পুলিশের সহযোগিতায় গত দুই দিন তাকে অনেক খোঁজাখুঁজি করা হলেও তাকে খুঁজে পাওয়া যায় নি। এরপর দীর্ঘ দুইদিনপর আজকে বিকেলে তার নিথর দেহ পাওয়া যায় আট কিলোমিটার দূরে লেবুরচর নামক এলাকায় ।

মামুন নিখোঁজ হওয়ার পর থেকেই তার পরিবার, বন্ধুমহল,কলেজের সকল শিক্ষার্থী, ডাক্তারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল এবং সকলে দোয়া করছিল সে যেন সুস্থ হয়ে ফিরে আসে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, মামুন ফিরে এল লাশ হয়ে । তার এই অসময়ে চলে যাওয়া কেউ মেনে নিতে পারছে না ।
।আজ কিছুক্ষনের মধ্যেই ক্যাম্পাসে লাশবাহী গাড়ি চলে আসবে। জানাজা শেষে গাজীপুরে তার বাড়িতে নিয়ে যাওয়া হবে।

আমরা প্ল্যাটফর্ম পরিবার বিদেহি আত্নার রুহের মাগফিরাত কামনা করছি ।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

৩টি মন্তব্য

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।