মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬২৪ আশ্বিন ১৪৩৩ · ২৬ রবিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

আগামী ৭২ ঘন্টার মধ্যে ম্যাটসদের দাবি অনুযায়ী শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশসহ মানা হল সকল দাবি

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২৫, ৯:১৪ · ২ মিনিটে পড়ুন
আগামী ৭২ ঘন্টার মধ্যে ম্যাটসদের দাবি অনুযায়ী শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশসহ মানা হল সকল দাবি
লেখার আকার

রবিবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৫

আগামী ৭২ ঘন্টার মধ্যে ম্যাটসদের দাবি অনুযায়ী শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশসহ সকল দাবি মানা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অন্তর্ভুক্ত চিকিৎসা শিক্ষা অধিশাখার প্রকাশিত এক ‘নোট অব ডিসকাসন’-এ বিষয়ে বিস্তারিত জানা গেছে।

 

নোট অব ডিসকাসন অনুযায়ী, অদ্য ০৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ বিকাল ৩.০০ টায় সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ এর প্রতিনিধিদের সাথে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এবং স্বাস্থ্য সেবা বিভাগ এর সচিব মহোদয়সহ সংশ্লিষ্টদের উপস্থিতিতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ এর উত্থাপিত বিভিন্ন দাবীর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়:

(ক) শিক্ষার্থী রেজিষ্ট্রেশনের মেয়াদ ০৭ বছরের পরিবর্তে ১০ বছরে উন্নীত করার বিষয়ে বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

(খ) বিদ্যমান কোর্স কারিকুলাম পর্যালোচনা করে পরীক্ষায় সাপ্লিমেন্টারি সিস্টেম চালুর বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

(গ) উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের পদ দশম গ্রেডে উন্নীতকরণের বিষয়ে স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক ০৯.০২.২০২৫ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করা হয়েছে।

(ঘ) উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদে জরুরি ভিত্তিতে সকল শূন্য পদে নিয়োগের কার্যক্রম গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ০৯.০২.২০২৫ তারিখে পত্র প্রেরণ করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর ৭২ ঘন্টার মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে।

(৩) উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদে নিয়োগের লক্ষ্যে খসড়া নিয়োগ বিধি সংশোধনের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের ১৭.১২.২০২৪ তারিখের স্বাঃঅধিঃ/প্রশাসন/নন-মেডিকেল নিয়োগ বিধিমালা/ ২০২৪/৪০৩৮ এর মাধ্যমে অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন)-এর নেতৃত্বে গঠিত কমিটি অর্পিত দায়িত্ব দ্রুত সম্পন্ন করবে।

(চ) ম্যাটসে ভর্তির আবেদনের যোগ্যতা জিপিএ ২.৫ এর স্থলে ৩.৫ এ উন্নীত করা।

(ছ) ‘মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং কোর্স এর নামকরণের প্রস্তাবের বিষয়ে বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদে পত্র প্রেরণ করা হয়েছে। আগামী ১৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে সভা আহ্বান করা হয়েছে।

(জ) ‘মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস)’ এর নাম পরিবর্তনের বিষয়ে কার্যক্রম গ্রহণের জন্য স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে পত্র প্রেরণ করা হয়েছে। সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

প্ল্যাটফর্ম/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।