শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩, ১৯ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

আওয়ামী দোসররা আমার ক্যারিয়ার নষ্ট করে দিয়েছে: ডা. নিলুফা

বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫

আওয়ামী লীগ সরকারের দোসরদের বিরুদ্ধে নিজের ক্যারিয়ার নষ্ট করার অভিযোগ তুলেছেন বঞ্চিত চিকিৎসক ডা. নিলুফা ইয়াসমিন। তিনি বলেন, ‘২০০৯ সালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এফসিপিএস পার্ট-২ প্রশিক্ষণে বাধা দিয়ে আওয়ামী দোসররা আমার গাইনিকোলজিস্ট ক্যারিয়ার নষ্ট করেছে।’

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের ল রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ডা. নিলুফা ইয়াসমিন।

    ল’ রিপোর্টার্স ফোরামে সংবাদ সম্মেলনে ডা. নিলুফা ইয়াসমিন। ছবি-সংগৃহীত

সংবাদ সম্মেলনে ডা. নিলুফা ইয়াসমিন দাবি করেন, ‘আমার বাধ্যতামূলক তিন বছরের প্রশিক্ষণ এফসিপিএস ডিগ্রির জন্য অপরিহার্য ছিল। কিন্তু আমাকে বিভিন্ন স্থানে বদলির কারণে এসব ব্যাহত হয়েছে। স্বৈরশাসকের দোসরদের এমন পদক্ষেপ আমার গাইনেকোলজিস্ট হিসেবে পেশাগত বিকাশকেও করেছে বাধাগ্রস্ত।’

লিখিত বক্তব্যে ডা. নিলুফা ইয়াসমিন জানান, তিনি ২০০৩ সালের ১০ ডিসেম্বর ২২তম বিসিএসের মাধ্যমে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম চাকরিতে যোগ দেন। পরবর্তীতে মানিকগঞ্জ ও আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও তিনি কর্মরত ছিলেন। জুলাই ২০০৮ সেশনে এফসিপিএস (গাইনি) প্রথম পর্ব পাসের পর ২০০৯ সালের ৫ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ট্রেনিং পোস্টে (বহিঃ) মেডিকেল অফিসার পদে যোগ দেন তিনি। এফসিপিএস পার্ট-২ দেওয়ার জন্য নিয়ম অনুযায়ী তিন বছরের প্রশিক্ষণ বাধ্যতামূলক হলেও তা পূর্ণ হওয়ার আগেই তাকে ঢাকা বিভাগে ন্যস্ত করা হয়।

ডা. ইয়াসমিন আরও জানান, ২০১১ সালের ১০ মার্চ আদেশ স্থগিতের জন্য অথবা বাংলাদেশের যে কোনো মেডিকেলে ট্রেনিং পোস্টে পদায়নের জন্য আবেদন করেন তিনি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিজি তাকে প্রস্তাব দেওয়ার নির্দেশ দেন। এ প্রেক্ষাপটে ২০১২ সালের ৮ জানুয়ারি আবারও তিনি আবেদন করেন এবং ডিজি অনুমোদন করে এ বিষয়ে আদেশ দেওয়ার নির্দেশ দেন। পদায়িত করার জন্য কালক্ষেপণ করায় উচ্চ আদালতে একটি রিট দায়ের করলে উচ্চ আদালত আগের আদেশ স্থগিতকরণ ও কেন পদায়ন করা হবে না মর্মে ব্যাখ্যা চেয়ে রুল জারি করেন।

আওয়ামী সরকারের সময়ে হাইকোর্ট রিটটির কোনো নিষ্পত্তি করেননি দাবি করে ডা. ইয়াসমিন বলেন, ‘সরকার পতনের পর ২০২৪ সালের ২২ অক্টোবর উচ্চ আদালতের রায় আমার পক্ষে আসে, যার সার্টিফাইড কপি গত ৬ নভেম্বর হাতে পাই আমি। কিন্তু আদেশের পরও আমাকে আমার ন্যায্য অধিকার ফেরত দেওয়া হয়নি। এজন্য বাধ্য হয়ে সংবাদ সম্মেলন করতে হচ্ছে।’

এই চিকিৎসক বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসাবশত দীর্ঘ ১৪ বছর ধরে আমি আমার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত। এই নোংরা রাজনৈতিক প্রতিহিংসার কারণে উচ্চতর ডিগ্রি- এফসিপিএস (গাইনি অ্যান্ড অবস্) করতে না পারায় আমি ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছি। বর্তমানে আমার বয়স পঞ্চাশের ওপরে। চাকরি স্থায়ী করার জন্য স্বাস্থ্য উপদেষ্টা বরাবর দুইবার আবেদন করেছি। ২২তম বিসিএসের চিকিৎসক কর্মকর্তারা ২০২৪ সালের ৩১ জানুয়ারি চতুর্থ গ্রেডে উন্নীত হয়ে অনেকেই পরিচালক হিসেবে কর্মরত আছেন এবং ২৮তম বিসিএসের চিকিৎসক কর্মকর্তারা ২০২৪ সালের ৪ এপ্রিল পঞ্চম গ্রেডে উন্নীত হয়ে কর্মরত আছেন। অথচ আমি ২২তম বিসিএস হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত কোনো উচ্চতর গ্রেড পাইনি। তাই আমি বাধ্য হয়ে স্বাস্থ্য উপদেষ্টার কাছে কমপক্ষে ষষ্ঠ গ্রেডে উন্নীত করে সহকারী পরিচালক পদে পদায়নের জন্য আবেদন করেছি। কিন্তু এখন পর্যন্ত তার কোনো ফলাফল পাওয়া যায়নি। আর কত বঞ্চিত হলে আমি বঞ্চিতদের তালিকায় পড়ব এবং কত সময় অপেক্ষা করলে আমি আমার ন্যায্য অধিকার ফিরে পাবো?’

সবশেষে আক্ষেপ প্রকাশ করে ডা. নিলুফা ইয়াসমিন বলেন, ‘আমার এক ছেলে বিশেষ চাহিদাসম্পন্ন (অটিজম) এবং আমার সংসারও ভেঙে গেছে। দীর্ঘ ছয় বছর ধরে দুই সন্তান নিয়ে একাকী মানবেতর জীবনযাপন করছি। ২০১১ সালে ফ্যাসিস্ট সরকারের দোসররা আমাকে প্রশিক্ষণ শেষ হওয়ার আগেই ট্রেনিং পোস্ট থেকে সরিয়ে দেয়। বর্তমানেও ফ্যাসিস্ট সরকারের দোসররা আমাকে বিভিন্ন ধরনের লিখিত ও মৌখিক হুমকি দিয়ে যাচ্ছে।’

প্ল্যাটফর্ম/এমইউএএস

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।