বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

আইসিইউ ডায়েরি – ৪

প্ল্যাটফর্ম নিউজ, ১১ মে ২০২০, সোমবার
ডা. মেহেদী হাসান

এই করোনাকালে লকডাউনের বদৌলতে মানুষ পরিবারকে আরো বেশি সময় দিতে পেরেছে। আমার ক্ষেত্রে হয়েছে উল্টোটা। আমি আরো বেশি বিচ্ছিন্ন হয়ে গেছি। বাবা মাকে দেখতে যাবার কথা থাকলেও এই মহামারী আমাকে ঢাকা ছাড়তে দিল না। ভিডিও কলে অশ্রুসজল বাবা মাকে দেখি আর শান্তনা দিয়ে বলি অচিরেই শেষ হয়ে যাবে এই ভয়াল সময়। কষ্ট লুকিয়ে বলি খুব দ্রুত দেখা হবে ইনশাআল্লাহ। আদতে কবে কাটবে এই কালোরাত, কোন ভোরের আলোয় দেখা হবে – জানি না!

এই করোনাকাল আমার মত অনেক সম্মুখ যোদ্ধাকেই ঘরছাড়া করেছে। প্রায় অর্ধমাস আগে আইসিইউ এর উদ্দেশ্যে বাসা ছেড়েছিলাম। ডিউটি আর হোটেল কোয়ারান্টাইন শেষে আজ বাসায় ফিরব দুইদিনের জন্য। কর্মচারীবিহীন এই হোটেল জীবনের কষ্টের গল্প অন্য দিনের জন্য তোলা থাক। মেহেরিমা ও তার মা বাসায় অধির আগ্রহে অপেক্ষা করছে।

আমাদেরকে অনেকে ফ্রন্টলাইন ফাইটার বলছে। কথাটা মিথ্যা নয়, মানুষের জীবন বাঁচাতে যুদ্ধ আমরা করছি ঠিকই, কিন্তু আমাদের পরিবার এরচেয়ে বড় যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে। মেয়েটা সেই প্রথম দিন থেকেই দিন গুনছে। ফোন দিলেই জিজ্ঞেস করে, “বাবা! আর কয়দিন পর আসবা?” গত দুই তিন দিন ধরে আমাকে সাবরাইজ (সারপ্রাইজ) দেবার প্রস্তুতি নিচ্ছে সে।

মায়ের কাছে আগেই বলে রেখেছে এ দুইদিন সে আমার সাথেই ঘুমাবে। গতকাল সে আমার একটা প্যান্ট পাশে নিয়ে ঘুমাতে গেছে। অবশেষে আজ অপেক্ষার প্রহর শেষ হচ্ছে। পোস্টটা বাসায় যাবার আগেই লিখছি কেননা বাসায় তার কড়া শাসনে থাকা লাগে। পাকনা বুড়ির মত বলবে, দুইদিনের জন্য বাসায় আসছো, বউ বাচ্চাকে সময় দাও – ফেকবুক (ফেকবুকই বলে সে) টিপবা না।

মাদ্রাসা ছুটি – বাসায় তার খেলার সাথী আমি। স্বভাবতই, এতদিন বাইরে থাকায় সে-ই বেশি হার্ডটাইম কাটাচ্ছে। আল্লাহর কাছে খুব করে চাই মেয়েটাকে যেন হাফেজা, আলেমা বানাতে পারি। বড় শান্ত মেয়েটা। এ রমাদান কষ্টে কাটছে আমাদের। বিশেষ করে ইফতারের আগে সবাইকে নিয়ে আল্লাহর দরবারে হাত তোলাটা মিস করি।

সময় বড় কিমতি জিনিস। লকডাউনে ঘরে বসে কাটানো সময়টা কাজে লাগাতে পারেন। আপনজনদের বেশি বেশি সময় দেন। স্ত্রীর কাজে হেল্প করুন। দাম্পত্য জীবনের গ্যাপগুলো পূরণ করে ফেলুন। গল্পে গল্পে বাচ্চাকে ইসলামের স্বর্ণযুগের ইতিহাস জানান। মুফতে পেয়ে গেছেন এক সুবর্ণ সুযোগ। হেলায় হারাবেন না।

এই করোনাকাল কতকিছু দিয়ে গেল, কতকিছু নিয়ে গেল।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।