মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ১০ অক্টোবর ২০২৬২৫ আশ্বিন ১৪৩৩ · ২৭ রবিউস সানি ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

রাঙ্গামাটি মেডিকেল কলেজে অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ-২০২১ পালন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৩০ নভেম্বর ২০২১, ৮:০৭ · ১ মিনিটে পড়ুন
রাঙ্গামাটি মেডিকেল কলেজে অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ-২০২১ পালন
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৩০শে নভেম্বর ২০২১, মঙ্গলবার

গত ২৫ নভেম্বর, অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ ২০২১ উপলক্ষে রাঙ্গামাটি মেডিকেল কলেজে সচেতনতামূলক সেমিনার ও র‍্যালী আয়োজন করা হয়। রাঙ্গামাটি মেডিকেল কলেজের ফার্মাকোলজি এন্ড থেরাপিউটিক্স ডিপার্টমেন্ট এই আয়োজন করে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় অধ্যক্ষ অধ্যাপক ডা. প্রীতি প্রসূন বড়ুয়া। অনুষ্ঠান পরিচালনা করেন রাঙ্গামাটি মেডিকেল কলেজের ফার্মাকোলজি এন্ড থেরাপিউটিক্স বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ডা. মোছা: কোহিনূর পারভীন। উক্ত সেমিনারে তাঁর তত্ত্বাবধানে স্লাইড শো প্রেজেন্টেশন করেন চতুর্থ প্রজন্মের শিক্ষার্থীরা। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন রাঙ্গামাটি মেডিকেল কলেজের চতুর্থ প্রজন্মের শিক্ষার্থী দীপ্ত দাশ তীর্থ।

সেমিনারে অ্যান্টিমাইক্রোবিয়াল ব্যাবহার সম্পর্কে গুরুত্বপূর্ণ নির্দেশনামূলক বক্তব্য রাখেন মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. কামরুল হাসান লোহানী, গাইনী বিভাগের সহকারী অধ্যাপক ডা. হেনা রাণী বড়ুয়া, অর্থোপেডিক সার্জারী বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাঈনউদ্দিন মজুমদার। সমাপনী বক্তব্য রাখেন রাঙ্গামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. প্রীতি প্রসূন বড়ুয়া। তিনি ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যান্টিমাইক্রোবিয়াল সেবন এবং প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধের আহ্বান জানান।

সেমিনারে আরো উপস্থিত ছিলেন মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজি, প্যাথলজি বিভাগের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীবৃন্দ। সেমিনার শেষে কলেজ এবং হাসপাতাল এলাকায় র‍্যালি করা হয়।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ইউএস-বাংলা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু

শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ইউএস-বাংলা মেডিকেল কলেজের নতুন ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পাইলিং কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) নতুন ক্যাম্পাসের নির্ধারিত স্থানে আনুষ্ঠানিকভাবে পাইলিং কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…

২১ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

ইউনিভার্সাল মেডিকেলে ৩ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার , ২০ আগস্ট, ২০২৬ ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে (ইউএমসিএইচ) উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ থেকে ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত ইউএমসিএইচ প্রাঙ্গণে আয়োজিত এই প্রতিযোগিতায় মেডিকেল শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।…

২০ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।