মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

রংপুর মেডিকেল কলেজে অ্যান্টি মাইক্রোবিয়াল সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্ল্যাটফর্ম নিউজ, ২৫শে নভেম্বর, ২০২১, বৃহস্পতিবার 

“এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ-২০২১” উপলক্ষে প্লাটফর্ম অব মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি, FAO, Bara আয়োজনে দেশব্যাপী চলছে নানারকম সচেতনতামূলক কার্যক্রম। এরই অংশ হিসেবে ২৫শে নভেম্বর বৃহস্পতিবার রংপুর জোনাল পরিষদের অন্তর্ভুক্ত রংপুর মেডিকেল কলেজ ইউনিটে আয়োজিত হয়েছে দিনব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইন।

উক্ত ক্যাম্পেইনে পোস্টারিং, লিফলেট বিতরণ এবং গণসচেতনতামূলক কার্যক্রম অন্তর্ভুক্ত ছিলো । ক্যাম্পেইনটির সহযোগিতায় ছিলেন অত্র কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডা. মাহফুজার রহমান (মেডিসিন বিভাগ রমেকহা), প্রফেসর ডা.শাহ্ সরওয়ার জাহান ( মেডিসিন বিভাগ) ও স্বনামধন্য শিক্ষক এসিস্ট্যান্ট প্রফেসর ডা. রওশন আলম (বিভাগীয় প্রধান, কমিউনিটি মেডিসিন বিভাগ)।

সক্রিয় অংশগ্রহণে ছিলো ইউনিট কোঅরডিনেটর ও প্ল্যাটফর্ম রংপুর জোনের সভাপতি মোঃ আল মামুন। কেন্দ্রীয় প্রতিনিধি হাসান রহমান সজীবের দিকনির্দেশনায় সহ-সম্পাদক মুনতাসীম বিল্লাহ ফাহিম, সাংগঠনিক সম্পাদক রেশমান আব্দুল বাতেন , হাসিন মেসবাহ, রুকাইয়াৎ রহমান ইক্বরা, রেশমা আক্তার ঝুমা, ফারজানা তিথী, মোঃ মাযহার, রবিউল ইসলাম, মুহাইমেন রহমান ধ্রুব, ও অত্র কলেজে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগীতায় হাসপাতালের আউটডোর, ইনডোরে এন্টিবায়োটিক রেজিস্টেন্স নিয়ে রোগী এবং তাদের অ্যাটেনডেন্টদের সচেতন করা হয়, দেওয়া হয় সচেতনতামূলক লিফলেট।


এছাড়াও মেডিকেলের পাশ্ববর্তী ও আশপাশের বিভিন্ন এলাকা যেমনঃ ধাপ মেডিকেল মোড়, পূর্বগেট এরিয়ায় সাধারণ মানুষদের ও ফার্মেসীতে অ্যান্টিমাইক্রোবিয়াল ব্যবহার, কার্যবিধী ও সচেতনতা নিয়ে অবগত করা হয় এবং তাদের কাছ থেকে প্রতিজ্ঞানামায় স্বাক্ষর গ্রহন করা হয়। হাসপাতালে ব্যানার টানোনো হয় এবং ক্যাম্পাস প্রাঙ্গণে সচেতনতামূলক পোস্টার লাগানো হয়।

ক্যাম্পাস রিপোর্টার
মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।