মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬২ কার্তিক ১৪৩৩ · ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

অ্যান্টিবায়োটিক গাইড লাইনের অনলাইন ভার্সন শুরু

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৯ ডিসেম্বর ২০১৫, ১০:২৩ · ২ মিনিটে পড়ুন
লেখার আকার

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ দেশে অ্যান্টিবায়োটিকের যথাযথ ব্যবহার উৎসাহিত করা এবং অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার প্রতিরোধ করতে চালু করা হয়েছে অ্যান্টিমাইক্রোবিয়াল গাইড লাইনের অনলাইন ভার্সন।


 

সোমবার (১৪ ডিসেম্বর) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ব্লকের দ্বিতীয় তলার অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে অ্যান্টিমাইক্রোবিয়াল গাইডলাইনের অনলাইন ভার্সনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান।

অনলাইনে অ্যান্টিমাইক্রোবিয়াল গাইড লাইন বাংলাদেশে এটিই প্রথম।

অ্যান্টিমাইক্রোবিয়াল গাইড লাইন আপগ্রেড প্রকল্পে গঠিত কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. রুহুল আমিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. আলী আসগর মোড়ল।

অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেন, অ্যান্টিমাইক্রোবিয়াল গাইড লাইন অ্যান্টিবায়োটিকের যথাযথ প্রয়োগ ও ব্যবহার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। জাতীয় ওষুধ নীতিতেও এ বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে।

অধ্যাপক ডা. রুহুল আমিন মিয়া বলেন, রোগীদেরকে যথাযথ অ্যান্টিবায়োটিক প্রয়োগের ক্ষেত্রে আপগ্রেড অ্যান্টিমাইক্রোবিয়াল গাইড লাইনের অনলাইন ভার্সন চিকিৎসকদের জন্য দিকনির্দেশ হিসেবে কাজ করবে। পাশাপাশি ফার্মেসিগুলোতে চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া যাতে অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রি না করে সেটাও নিশ্চিত করা জরুরি।

বক্তারা আরো জানান, বিশ্বস্বাস্থ্য সংস্থার মতে, অ্যান্টিমাইক্রোবিয়াল প্রতিরোধী জীবাণুর উদ্ভব মানবজাতির স্বাস্থ্যের জন্য অন্যতম ঝুঁকি। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে বিশ্বস্বাস্থ্য সংস্থা এ বছরের ১৬ নভেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত এ বিষয়ে সব মহলের সচেতনতা বৃদ্ধির জন্য সপ্তাহব্যাপী সারাবিশ্বে প্রচারাভিযান পরিচালনা করছে।

এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের শীর্ষ চিকিৎসা প্রতিষ্ঠান হিসেবে উদ্যোগী হয়ে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষকদের সঙ্গে পরামর্শক্রমে একটি আপগ্রেড অ্যান্টিমাইক্রোবিয়াল গাইড লাইন প্রণয়ন ও এর অনলাইন ভার্সন চালু করার সিদ্ধান্ত নেয়।

এ অ্যান্টিমাইক্রোবিয়াল গাইড লাইনটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব হাসপাতালে অ্যান্টিবায়োটিকের যথাযথ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশে অ্যান্টিবায়োটিকের যথাযথ ব্যবহার উৎসাহিত করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখবে।

সোর্স : বাংলানিউজ.২৪

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

১২টি মন্তব্য

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।