মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬২২ কার্তিক ১৪৩৩ · ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
বিশেষ কলাম

অস্ত্রোপচার করছেন ডাক্তার, রোগী বাজিয়ে চলেছেন বেহালা

Platformপ্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২০, ৭:৩০ · ১ মিনিটে পড়ুন
অস্ত্রোপচার করছেন ডাক্তার, রোগী বাজিয়ে চলেছেন বেহালা
লেখার আকার

২১ ফেব্রুয়ারি ২০২০: অপারেশন টেবিলে শুয়ে আছেন ৫৩ বছর বয়সী এক রোগী৷ চলছে ব্রেন টিউমারের অপারেশন৷ চারপাশে দাঁড়িয়ে রয়েছেন ডাক্তাররা৷ তার মাঝেই বেহালা বাজাতে শুরু করলেন সেই রোগী৷ ব্রিটেনের এক হাসপাতালে ঘটেছে এই অদ্ভুত ঘটনা৷

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, অপারেশন টেবিলে শুয়ে বেহালা বাজানো ডাগমার টার্নার নামে ওই নারী একটি ম্যানেজমেন্ট কনসালট্যান্ট সংস্থায় কাজ করেন৷ যন্ত্রসঙ্গীতের পেছনে তার ভালবাসা দীর্ঘ ৪০ বছরের৷ তাই মস্তিষ্কের টিউমার অপারেশন করার সময় তার বেহালা বাজানোর দক্ষতায় যাতে কোন বিঘ্ন না ঘটে, সেজন্য কিংস কলেজ হাসপাতালের নিউরোসার্জন প্রফেসর কেয়ুমার্স আশকান ঠিক করেন, অপারেশনের সময়ই বেহালা বাজাবেন টার্নার৷ যার ফলে তার ব্রেন ম্যাপিং করতে সুবিধা হয়৷

অপারেশন শেষে টার্নার বলেছেন, “বেহালা বাজানো আমার প্যাশন৷ ১০ বছর বয়স থেকে আমি বেহালা বাজিয়ে চলছি৷ এখনো বাজিয়েছি৷”

প্রফেসর কেয়ুমার্স আশকান বলেন, “আমার জীবনে এই প্রথম কোন রোগী অস্ত্রোপচার চলাকালীন কোন ধরনের বাদ্যযন্ত্র বাজালেন৷ টিউমারের নব্বই শতাংশ বের করতে আমরা সমর্থ হয়েছি৷”

নিজস্ব প্রতিবেদক/সজীব কুমার

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

‘মুসাফিরখানা’- এক ব্যতিক্রমী মহৎ উদ্যোগ

প্ল্যাটফর্ম নিউজ, ০১ জুলাই, ২০২২, শুক্রবার 'মুসাফিরখানা' এমন একটি দাতব্য সংস্থা যেখানে ঢাকার বাইরে থেকে চিকিৎসাসেবা নিতে আগত মানুষজন বিনামূল্যে থাকা ও খাওয়ার সুবিধা পেয়ে থাকেন। এই মহৎ উদ্যোগ সম্পর্কে বিস্তারিত জানতে আমরা কথা বলেছি এর তত্ত্বাবধায়ক হাফেজ মাওলানা আহমাদ…

১ জুলাই ২০২২বিস্তারিত পড়ুন

রাতে নারী চিকিৎসকের সঙ্গে অশালীন আচরণ করায় পাঁচ বখাটের কারাদণ্ড

প্ল্যাটফর্ম নিউজ, ১৩ জুন, ২০২২, সোমবার কিশোরগঞ্জের মিঠামইনে নারী চিকিৎসকের সঙ্গে অশালীন আচরণ করায় ৫ তরুণকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন গত ১১ জুন, ২০২২, শনিবার রাতে…

বিএসএমএমইউতে অ্যাডভান্স ক্লিনিক্যাল ফেলোশিপ ট্রেনিং প্রোগ্রাম

প্ল্যাটফর্ম নিউজ, ২৬ এপ্রিল ২০২২, মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক বছর মেয়াদি ‘অ্যাডভান্স ক্লিনিক্যাল ফেলোশিপ ট্রেনিং প্রোগ্রামে’ আবেদন আহ্বান করা হয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে উপ-রেজিস্ট্রার ডা. জিএম সাদিক হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে…

২৬ এপ্রিল ২০২২বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।