মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬৩০ আশ্বিন ১৪৩৩ · ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন পাবনা মেডিকেল কলেজ শিক্ষার্থী

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২১ মে ২০২০, ৫:৫৫ · ২ মিনিটে পড়ুন
অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন পাবনা মেডিকেল কলেজ শিক্ষার্থী
ছবিঃ ঈদ সামগ্রী বিতরণ কালে মোঃ তরিকুল লিমন এবং অধ্যক্ষ ডা. নিরঞ্জন চন্দ্র বসাক
লেখার আকার

 

প্ল্যাটফর্ম নিউজ, বৃহস্পতিবার, ২১মে, ২০২০

করোনার সংকটকালীন সময়ে সাধারণ মানুষের জীবন ব্যবস্থা যেখানে অনেকটাই থমকে গিয়েছে সেখানে একদম নিম্ন আয়ের মানুষজনের অবস্থা আরও বেগতিক। আয়ের উৎস বন্ধ হয়ে যাওয়ায় দু-বেলার আহার ঠিকমতো যোগাতে পারছেন না যারা, তাদের জন্যে ঈদ বস্ত্রসহ অন্যান্য সামগ্রী যোগানো যেনো বিলাসিতা।

দুর্যোগকালীন এ সময়ে মেডিকেল কলেজে কর্মরত স্টাফ, আয়া সহ অন্যান্য কর্মচারীরাও ভুক্তভোগী। নিজ নিজ প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীদের ইতিমধ্যে অনেকেই অনেক ভাবে সাহায্য করেছেন। এবার এমনই উদার মানবতার এক দৃষ্টান্তের দেখা মিললো পাবনা মেডিকেল কলেজে।

মোঃ তরিকুল ইসলাম লিমন, পাবনা মেডিকেল কলেজের ৮ম ব্যাচে অধ্যয়নরত একজন ছাত্র। করোনায় যখন সারাদেশে অঘোষিত লকডাউন শুরু হলো, হঠাৎ করেই স্বল্প সময়ের নোটিশে মেডিকেল কলেজ বন্ধ হয়ে যাওয়ায় তিনি নিজের বাড়ি ফিরতে পারেন নি। বর্তমানে ছাত্র হলেই অবস্থান করছেন। এদিকে লকডাউনের প্রায় মাস দুয়েক হয়ে যাওয়ায় স্বচক্ষে দেখেছেন নিজ মেডিকেল কলেজে কর্মরত পরিচিত সকল কর্মচারীদের বেতন ভাতার অভাবে দূর্দশা। তাই আসন্ন ঈদ-উল-ফিতরে তাদের মুখে যেনো একটু হলেও হাসির দেখা মেলে সে উদ্যোগ নেন তিনি। তারাও যাতে অন্যদের মতন অন্তত ঈদ এর দিনটুকু হাসি মুখে কাটাতে পারেন সে লক্ষ্যে তাদের পাশে দাঁড়ান এই শিক্ষার্থী।

ছবিঃ ঈদ সামগ্রী বিতরণ করছেন মোঃ তরিকুল লিমন এবং অধ্যক্ষ অধ্যাপক ডা. নিরঞ্জন চন্দ্র বসাক

গতকাল (বুধবার), বিকেলে পাবনা মেডিকেল কলেজ প্রাঙ্গণে উক্ত কলেজের ছাত্র মোঃ তরিকুল ইসলাম লিমন নিজের টিউশনি ও হাত খরচের টাকা থেকে ৪০ জনকে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন। এ তালিকায় ছিলেন পাবনা মেডিকেল কলেজের স্টাফ, ছাত্র ছাত্রী হোস্টেলের দায়িত্বে থাকা কর্মচারীগণ এবং কলেজের আশেপাশের কিছু দরিদ্র পরিবার। বিতরণকৃত খাদ্যদ্রব্যের মাঝে জনপ্রতি ছিলোঃ ১ কেজি পোলাও চাল, ১ প্যাকেট সেমাই, ১/২ কেজি চিনি, ১/২ লিটার তেল এবং ২-প্যাকেট গুড়া দুধ ।

ছবিঃ বিতরণকৃত ঈদ সামগ্রী

বিতরণকালীন সময়ে তার সাথে উপস্থিত ছিলেন পাবনা মেডিকেল কলেজের মাননীয় অধ্যক্ষ অধ্যাপক ডা. নিরঞ্জন চন্দ্র বসাক।

মোঃ তরিকুল লিমন বলেন, সারাদেশব্যাপী মানুষজন করোনা ভাইরাস নিয়ে আতঙ্কে রয়েছেন। ইতিমধ্যে, আবার শুরু হয়েছে ঘূর্ণিঝড় আম্ফান। এমতাবস্থায়, আমি যার যার সাধ্য মতো সবাইকে অসহায় মানুষের পাশে থাকার জন্য আহবান জানাচ্ছি।

সারাদেশে চলমান মহামারীতে জীবনব্যবস্থা যেখানে অচল, সেখানে একজন অধ্যয়নরত শিক্ষার্থীর অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই স্বেচ্ছাসেবী মনোভাব এক অনন্য দৃষ্টান্ত। তার এই উদ্যোগ সমাজে অন্যান্যদেরকেও তাদের আশেপাশে বসবাসরত অসহায় লোকের পাশে দাঁড়াতে অনুপ্রেরণা যোগাবে।

নিজস্ব প্রতিবেদক / নাজমুন নাহার মীম

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ইউএস-বাংলা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু

শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ইউএস-বাংলা মেডিকেল কলেজের নতুন ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পাইলিং কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) নতুন ক্যাম্পাসের নির্ধারিত স্থানে আনুষ্ঠানিকভাবে পাইলিং কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…

২১ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

ইউনিভার্সাল মেডিকেলে ৩ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার , ২০ আগস্ট, ২০২৬ ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে (ইউএমসিএইচ) উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ থেকে ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত ইউএমসিএইচ প্রাঙ্গণে আয়োজিত এই প্রতিযোগিতায় মেডিকেল শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।…

২০ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।