মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬২৯ আশ্বিন ১৪৩৩ · ২ জমাদিউল আউয়াল ১৪৪৮
আন্তর্জাতিক সংবাদ

ইন্টারনেটের অস্কারখ্যাত ‘ওয়েবি এওয়ার্ড’ জিতলো সমীর-সেঁজুতির ‘চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন’

অংকন বনিকপ্রকাশ: ২১ মে ২০২০, ১:৩৬ · ২ মিনিটে পড়ুন
ইন্টারনেটের অস্কারখ্যাত ‘ওয়েবি এওয়ার্ড’ জিতলো সমীর-সেঁজুতির ‘চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন’
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, বৃহস্পতিবার, ২১ মে, ২০২০

এবার ইন্টারনেটের অস্কারখ্যাত ‘Webby Award’ জিতলো সমীর-সেঁজুতির নিজ হাতে গড়া সংগঠন ‘চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন’।

বিল গেটস আর মার্ক জাকারবার্গ যাঁদের নিয়ে প্রশংসায় মত্ত, বলছিলাম সেই ড. সমীর সাহা ও তাঁর মেয়ে ড. সেঁজুতি সাহার কথা, যাঁরা ইতিমধ্যেই বিশ্বকে তাঁক লাগিয়ে দিয়েছেন। “সেঁজুতি মডেল” শব্দটা হয়তো অনেকে শুনে থাকবেন। অনেকেই “সেঁজুতি মডেল” শব্দটা শুনে আর চেহারাটা মিলিয়ে চট করে বুঝে নেবেন যে এত সুন্দর শাড়ি পড়া মিষ্টি হাসির মেয়েটাকেই হয়ত “সেঁজুতি মডেল” নাম দিয়েছি। কিন্তু আসলে তা নয়। “সেঁজুতি মডেল” একটি প্রোটোকলের নাম, যে প্রোটোকলটি অনেক দেশে মেনিনজাইটিস রোগে আক্রান্ত শিশুদের ক্ষেত্রে ফলো করা হয়। ঠিক যেমন করে বিভিন্ন বিজ্ঞানীর নাম তাদের আবিষ্কারের সাথে জুড়ে দেয়া হয় নামটা স্মরণীয় রাখতে- “সেঁজুতি মডেল” নামটাও তেমনই!

রহস্যময় ‘মেনিনজাইটিস’ নিয়ে করা একটি ৩৬০ তথ্যচিত্রের জন্য ইন্টারনেটের অস্কারখ্যাত ‘Webby Award’ জিতলো সমীর-সেঁজুতির নিজ হাতে গড়া সংগঠন ‘চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন’।

এর আগে বাংলাদেশে সর্বপ্রথম নোভেল করোনা ভাইরাসের জিনোম সিকোয়েন্সিং সম্পন্ন করে সংগঠনটি। বাংলাদেশের চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনে সার্স-কোভ-২ এর জিনোম সিকোয়েন্সিং ছিল একটি দলগত প্রচেষ্টার ফল। এ কাজে নেতৃত্ব দিয়েছেন অণুজীববিজ্ঞানী ড. সেঁজুতি সাহা নিজেই।

দুই হাজারেরও বেশি শিল্প বিশেষজ্ঞ এবং প্রযুক্তি উদ্ভাবকদের সমন্বয়ে গঠিত বিচারক সংস্থা ‘দ্য ইন্টারন্যাশনাল একাডেমি অফ ডিজিটাল আর্টস অ্যান্ড সায়েন্সেস’ দ্বারা প্রতিবছর ইন্টারনেটে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের এই ওয়েবি এওয়ার্ডে ভূষিত করা হয়।

বিচারকদের পর্যালোচনা এবং মনোনীতদের বিশ্লেষণের ভিত্তিতে একাডেমির ভোট প্রতিটি বিভাগে একটি বিজয়ীকে বেছে নেয়। এই এন্ট্রিগুলো ওয়েবি এওয়ার্ড পান। অতিরিক্ত হিসেবে- অনলাইন সম্প্রদায়, সর্বজনীন ভোটের মাধ্যমে, প্রতিটি বিভাগে একটি বিজয়ীকে বেছে নেয়। এই এন্ট্রিগুলো ওয়েবি পিপলস ভয়েস অ্যাওয়ার্ড পান।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বাদুড় খেয়ে রহস্যময় রোগ ছড়িয়ে পড়ছে কঙ্গোতে, নিহত ৫৩

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ রহস্যময় এক নতুন রোগের আতঙ্ক ছড়িয়ে পড়ছে আফ্রিকার দেশ কঙ্গোতে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের সূত্রে জানা গেছে, বাদুড় খেয়ে তিন শিশুর মধ্যে প্রথম আবিষ্কৃত হয় এই অজানা রোগ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে সংবাদ সংস্থা এপির বরাতে এ…

২৮ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

কানাডার অর্থায়নে বাংলাদেশে কোভিড ও মাদকনীতির প্রভাব নিয়ে গবেষণা করবেন গবেষকেরা

বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ বাংলাদেশসহ নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে লং কোভিড শনাক্তকরণ ও ব্যবস্থাপনার কৌশল উন্নয়ন এবং ছোট শহর ও গ্রামীণ এলাকায় মাদকনীতির পরিবর্তনের প্রভাব নিয়ে গবেষণার জন্য কানাডিয়ান ইনস্টিটিউটস অব হেলথ রিসার্চ (সিআইএইচআর) থেকে তহবিল দেয়া হয়েছে। তহবিল…

১৯ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

মার্কিন সহায়তা বন্ধ, এইডসে প্রাণ হারাতে পারেন লাখো মানুষ: জাতিসংঘ

সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ যুক্তরাষ্ট্র বিশ্বে সবচেয়ে বেশি উন্নয়ন সহায়তা ও অনুদান প্রদানকারী দেশ। কিন্তু দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর সব ধরনের বৈদেশিক সহায়তা স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বন্ধ করে দিয়েছেন মার্কিন উন্নয়ন সংস্থা ইউএসএআইডির কার্যক্রম। বাংলাদেশে ইউএসএইডের…

১৭ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।