মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

অল বডি স্ক্যানারঃ প্রতারক প্রতিষ্ঠান কে-লিংক এর এমএলএম ব্যবসা জব্দ

আচ্ছা বলুনতো, আপনি যদি অসুস্থ হন, এবং রোগ নির্ণয়ের জন্য পরীক্ষা নিরীক্ষার দরকার হয় তাহলে কি করবেন,
নিশ্চয়ই রোগের ধরণ বুঝে পরীক্ষা করতে যাবেন। যেমন, রক্তের পরীক্ষা, পস্রাবের পরীক্ষা, এক্সরে, সিটিস্কেন, এমআরআই- এসবের মধ্যেও যে কত কি।

কিন্তু এমন যদি হতো, একটা মেশিন পেতাম যা দিয়ে শরীরের সব রোগ একবারেই ধরে ফেলা যায় তাহলে কি দারুণ হতো।
কিন্তু এমন সায়েন্টস্ট কই যে এত কষ্ট করে এমন মেশিন/ যন্ত্র বানাবে?
সে যাই হোক, যা বিশ্বের কেউ পারেনি তা আমাদের দেশেই সম্ভব হয়েছে
“সব কাজের কাজি
বাংলাদেশের পাজি ”

অবশেষে, দেশের সাধারণ মানুষ কে অসাধারণ পদ্ধতিতে বোকা বানিয়ে এক সুপার স্পেশাল মেশিন নিয়ে এলো “কে-লিংক” নামের এক প্রতিষ্ঠান।
মেশিন টা হলো, অল বডি স্ক্যানার মেশিন। এ মেশিনটা এমন যে রোগী এর সামনে বসে, তার হাতে পায়ে একটি প্রব ঘুড়িয়ে মেশিন অপারেটর বলেদেন যে, তার হার্টের কি অবস্থা, স্ট্রোকের চান্স আছে কি না, কিডনি ভালো তো! রক্তে দুষিত বিষ মিশেছে কিনা, ……. ঘনত্ব বলতে পারে, এজমা আছে কি না, লিভার টা… (বাংলার মানুষের যত ভয় লিভার নিয়ে)
আরো অনেক কিছু আর্থরাইটিস, চোখের পাওয়ার, দুর্বল শরীর – সব একসাথে জানা যায় এই মেশিন দিয়ে ।

এখন কথা হলো, জানতে পারলেন যে শরীর অসুস্থ্য, বিনা চিকিৎসায় চলে যাবেন? তা হবে না। আপনার জন্য রয়েছে তথাকথিত চিকিৎসক। যেহেতু বিএমডিসির সার্টিফিকেট নেই তাই তারা ওষুধ দেয়না, দেয় ভেষজ ফুড সাপ্লিমেন্ট। এটাও যে অবৈধ তা তাদের জানা নেই। আর তারা যেগুলো দিচ্ছে সেসবের দাম প্রতি ১০ ক্যাপসুল দেড় থেকে তিন হাজার টাকা। সেই সাপ্লিমেন্ট খাবারো যে কত রকমের বলার অপেক্ষা রাখেনা।
দেখাযায়, একেক রোগী এখানে এসে বিশ পচিশ, ত্রিশ হাজার টাকা খরচ করছেন (রেজিস্টার বই থেকে পেলাম)। এখন বুঝা গেল আপনার এখানে আসলে অনেক খরচ হতে পারে। কিন্তু চাইলেই আপনি তা পুষিয়ে নিতে পারেন। কারণ তাদের রয়েছে এক দারুণ ব্যবসা পদ্ধতি “রোগী যখন ব্যবসায়ী ” টাইপের ব্যাবস্থা। এখানে রোগী নিজেই হয়ে উঠেন ব্যবসায়ী। ধরে নিয়ে আসেন এখানে, সাথে সাথে তার কমিশন যুক্ত হয়। সে রোগী যাকে আনবে, তার থেকেও কমিশন। অর্থাৎ অবৈধ ঘোষিত এমএলএম ব্যাবসা নতুন রূপে।

তো এসব যারা করছে, তাদের কে চিনতে, জানতে, দেখতে পারলাম একটি মোবাইল কোর্টে যেয়ে।
আজ দুপুরে কুমিল্লার পদুয়ার বাজারে কে-লিংক নামের এ প্রতিষ্ঠানে দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত হয় মোবাইল কোর্টটি, সেখানে প্রসিকিউটর হিসেবে আমিও ছিলাম।

এই অভিনব প্রক্রিয়ায় প্রতারণা করার সময় চার জনকে গ্রেফতার করা হয়। কথা হয় কয়েক জন রোগীর সাথে। তারা, যারা নিজেদের বুদ্ধি দরজার বাইরে রেখে এখানে ঢুকেছিল। জানতে পারলাম, এ প্রক্রিয়ায় তারা একেক জন কে একেক ভাবে ফাঁদে ফেলছে। এটা শুধু কুমিল্লায় নয় দেশের বিভিন্ন যায়গায় ছড়িয়েছে। মূল অফিস ঢাকার বনানীতে।

পরিশেষ:
চার জন কে গ্রেফতার করে জেল ও অর্থ জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটিও সিলগালা করা হয়েছে।


বিশেষ কথা:
চিকিৎসার নামে যারাই এমন ফাঁদ পেতে আপনাদের ঠকাচ্ছে তাদের বিরুদ্ধে সোচ্চার হন। এসব অসাধু, প্রতারকদের জন্যই কিন্তু আমাদের জীবন বিপন্ন হয়েযেতে পারে।
জীবনে সাফল্যে যেমন শর্টকাট নেই, তেমনি পুরো শরীর একবারে ভালো করে দেয়ার ও শর্টকাট নেই।
তাই, সচেতন হোন, এসব প্রতারকদের ধরিয়ে দিন। সুস্থ্য থাকুন।

বিএমডিসি রেজিস্টার্ড ডাক্তারের থেকে চিকিৎসা গ্রহণ করুন।

প্ল্যাটফর্ম ডেস্কঃ
নিসর্গ মিরাজ

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।