মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

একজন প্রফেসরের গল্পঃ ব্রিগেডিয়ার জেনারেল ডা. নাসির উদ্দিন আহমেদ

আমি ১০০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল এর পরিচালক। প্রতিদিন খালি অভিযোগ শুনি। অভিযোগ হাসপাতালের সব স্টাফ এর বিরুদ্ধে।
৩১ বছর হয়েছে চাকুরী করছি। সিভিল সেক্টরে ৩ বছর ৪ মাস।

আজ একজন স্বনামধন্য চক্ষু বিশেষজ্ঞ স্যারের সাথে এপয়েন্টমেন্ট ছিল। সবচেয়ে অবাক লাগল পাঁচ জন ডাক্তার ওনাকে এসিস্ট করছে।আমি দুই ঘন্টা অপেক্ষা করেছি।সিরিয়াল নিয়ে।৭ দিন আগে সিরিয়াল নিয়েছি। চুপ চাপ বসে ছিলাম।সময় হতেই ডাক পরল। আমাকে ৩০ মিনিট দেখল। সব কাউন্সেলিং করে আমি সন্তুষ্ট হবার পর জিজ্ঞেস করলেন আমি কি করি। আমি ডাক্তার পরিচয় দিলাম। ছানির অপারেশন ৮০০০০(আশি হাজার) টাকা লাগবে।

উনি ভিজিট নেন নি। ভিজিট ৮০০ টাকা। লেন্সের দাম ৬০০০০ টাকা। বাকী হাসপাতালের খরচ। উনি নিজের চার্জ কোন ডাক্তার এর কাছে নেন না।

আমরা ওয়েস্টিন বা সোনারগাঁও হোটেলে বিল দেই প্রতিজনের ৫০০০ টাকা ভাল বা কোয়ালিটি ফুড বলে কথা। উকিল কে একটা রীটের প্রাথমিক খরচ দেই ১ লক্ষ টাকা।ওখানে সমস্যা নেই।

শুধু ডাক্তার এর ক্ষেত্রে সমস্যা। অথচ নিজের স্বাস্থ্য নিয়ে আমরা খরচ করতে একটি পেশার লোকজন কে কসাই বলে ফেলি। আমার এক বন্ধুর আমেরিকায় হার্টের বাই পাস হলো।বাংলাদেশী টাকায় ৬০ লক্ষ টাকা।ইন্সিওরেন্স কাভার আছে।

আমি শ্রদ্ধেয় প্রফেসর কে কোনদিন দেখিনি। তিনি পরিচিত নন। ৩০ মিঃ ব্যায় করে ভিজিট নেন নি।উনি জানতেন না আমি ডাক্তার। আমি উনার কাছে কৃতজ্ঞ।
শিক্ষনীয় বিষয়ঃ

১। মানসন্মত চিকিৎসার জন্য টাকা খরচ হয়।

২। অবকাঠামো ও প্রশিক্ষিত জন শক্তি থাকতে হয়

৩। রোগী হিসেবে ধৈর্য্যশীল ও বিনয়ী হতে হয়।

৪। সাধারণত ডাক্তার তার পেশার স্বার্থেই ভাল ব্যবহার করে থাকেন।

৫। নির্দিষ্ট সংখ্যক রোগী দেখা উচিৎ।

সরকারি হাসপাতালের বাস্তবতাঃ
১। ধারন ক্ষমতার ৪/৬ গুন রোগী ভর্তি হয়।

২। দক্ষ ডাক্তার ও প্রশিক্ষিত প্যারামেডিক ও নার্সের অভাব।

৩। ৫০০ শয্যার হাসপাতাল এর জনবল দিয়ে ৩৪০০ ইনডোর রোগী ও ৫০০০ হাজার আউটডোর রোগী দেখা মানসন্মত ভাবে দেখা অসম্ভব।

৪। দায় ডাক্তার দের একার না। দায় সবার; মন্ত্রণালয় থেকে জনপ্রতিনিধি ও নাগরিকদের।.

★একটি যুগোপযোগী স্বাস্থ্য ব্যবস্থাপনার জন্য ইউজার ফি বাড়ানো উচিৎ।

★লিন (Lean) হাসপাতাল কনসেপ্ট এ যাওয়া উচিৎ।

★পেয়িং বেড ৫০% করা উচিৎ।

★গরীব রোগী দের জন্য ফ্রি থাকবে

★হাসপাতাল ফাউন্ডেশন এর মাধ্যমে আয়ের ব্যবস্থা করে সার্ভিস এর মান বাড়ানো উচিৎ

★রেফারেল সিস্টেম চালু করা উচিৎ।

★হেলথ আই ডি করা উচিৎ

★হেলথ ইন্সিউরেন্স চালু করা উচিৎ

★কোয়াকদের প্র্যাকটিস সমপুর্ন বন্ধ করা উচিৎ

★ প্রতি থানায় জি পি সেন্টার করা উচিৎ।

ব্রিগেডিয়ার জেনারেল ডা. নাসির উদ্দিন আহমেদ
পরিচালক, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

One thought on “একজন প্রফেসরের গল্পঃ ব্রিগেডিয়ার জেনারেল ডা. নাসির উদ্দিন আহমেদ”

  1. America te medical expensive. 60 lakhs obosso americar sadharon loker kacheo onek taka. onek engineer er mashik beton 7-10 lakh er moto ba beshi. tai amerikar sathe bangladesher tulona hoyna. Onek deshe medical charge khub kom ba free paid by the tax payer.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।