মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬১২ কার্তিক ১৪৩৩ · ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে গণস্বাস্থ্যের উদ্ভাবিত র‍্যাপিড টেস্টিং কিট

জামিল সিদ্দিকীপ্রকাশ: ৩০ এপ্রিল ২০২০, ১১:৩৬ · ২ মিনিটে পড়ুন
অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে গণস্বাস্থ্যের উদ্ভাবিত র‍্যাপিড টেস্টিং কিট
লেখার আকার

প্ল্যাটফর্ম প্রতিবেদন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০

অনেক জলঘোলা করে অবশেষে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত ‘জি র‍্যাপিড ডট ব্লট’ কিট পরীক্ষার জন্য আজ ৩০শে এপ্রিল অনুমোদন দেয় ‘ঔষধ প্রশাসন অধিদপ্তর’।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী আজ সকালে গণমাধ্যমকে বলেন,

“ঔষধ প্রশাসন আমাদের উদ্ভাবিত কিট পরীক্ষার অনুমোদন দিয়েছে। আমরা তাদের চিঠি পেয়েছি। তারা আমদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) অথবা ‘আইসিডিডিআর’বিতে পরীক্ষার জন্য অনুমোদন দেয়।”

ডা. জাফরুল্লাহ আরো বলেন,

“আমরা ইতোমধ্যে বিএসএমএমইউ’র উপাচার্যকে পরীক্ষার আবেদনের চিঠি দিয়েছি এবং ‘বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ'(বিএমআরসি) তে যাবতীয় প্রক্রিয়া সম্পন্নকরে আবেদন করেছি। তাদের সাথে মৌখিকভাবে যোগাযোগও হয়েছে। তারা দু-এক দিনের মধ্যে যথাযথ উদ্দ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন।”

এ বিষয়ে বিএসএমএমইউ’র উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়ার কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন,

“গণস্বাস্থ্য কেন্দ্র ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের চিঠি আমরা পেয়েছি। আগামী শনিবারে আমরা গণস্বাস্থ্য কেন্দ্রের সাথে যোগাযোগ করব। পরীক্ষা শুরু করার আগে কিছু বৈজ্ঞানিক তথ্য আদান-প্রদানের বিষয় রয়েছে।”

তিনি এ প্রক্রিয়া এক সপ্তাহের মধ্যে শেষ করার আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, ২৫ ও ২৬শে এপ্রিল ঔষধ প্রশাসন ও গণস্বাস্থ্য কেন্দ্রের পরস্পর বিরোধী বক্তব্যে গণস্বাস্থ্যের কিটের পরীক্ষায় যে জটিলতার সৃষ্টি হয়, এই অনুমোদন নিশ্চয়ই তা কাটিয়ে উঠতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী।

প্ল্যাটফর্ম প্রতিবেদক / নুরুল আমিন

খবরটি শেয়ার করুন
জামিল সিদ্দিকী

A dreamer who want to bring positive changes in health sector in Bangladesh.

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।