মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬২৩ আশ্বিন ১৪৩৩ · ২৫ রবিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

অনতিবিলম্বে স্পেশাল বিসিএসের মাধ্যমে নিয়োগ দেয়া হবে ৫ হাজার চিকিৎসক : স্বাস্থ্যমন্ত্রী

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ৫:২৩ · ১ মিনিটে পড়ুন
লেখার আকার

মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

স্বাস্থ্য খাতের জনবল সংকট কাটাতে বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার (১৩ জুলাই) সংসদে এ তথ্য জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী

মন্ত্রী বলেন, তৃণমূল পর্যায়ে চিকিৎসক সংকট দূর করতে ও স্বাস্থ্যসেবার মান বাড়াতে দ্রুত বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ প্রক্রিয়াধীন, যার মধ্যে ৮০ হাজার পদ নারীদের জন্য সংরক্ষিত। নিয়োগপ্রাপ্ত নারী স্বাস্থ্যকর্মীরা মিডওয়াইফ, কেয়ারগিভার ও টেকনিশিয়ানের দায়িত্ব পালন করবেন।

তিনি আরও বলেন, নার্স নিয়োগের আইনি জটিলতা নিরসনের কথা জানিয়ে তিনি বলেন, চার হাজার ১০০ নার্সের নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরে চলা একটি রিট মামলা খারিজ হয়েছে। সরকারের উদ্যোগ এবং অ্যাটর্নি জেনারেলের সহযোগিতার ফলে চার হাজার ১০০ নার্স ইতিমধ্যে কাজে যোগ দিয়েছেন।

স্বাস্থ্য খাতের অবকাঠামো সম্প্রসারণের পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী জানান, দেশের সব ৫০ শয্যার উপজেলা হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে জেলা ও উপজেলা পর্যায়ে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার এবং আধুনিক পরীক্ষাগার স্থাপনের কার্যক্রম প্রক্রিয়াধীন।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।