মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬৮ কার্তিক ১৪৩৩ · ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

অধূমপায়ীদের মধ্যে বাড়ছে ফুসফুস ক্যান্সার

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২০ · ২ মিনিটে পড়ুন
অধূমপায়ীদের মধ্যে বাড়ছে ফুসফুস ক্যান্সার
লেখার আকার

শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫

ধূমপানকে ফুসফুসের ক্যান্সারের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হলেও বায়ুদূষণের কারণে বর্তমানে অধূমপায়ীদের মধ্যেও ফুসফুসের ক্যান্সারে আক্রান্তের সংখ্যা বাড়ছে। বিশেষ করে দক্ষিণ-পূর্ব এশিয়ায় বায়দূষণের কারণে নারী-শিশুসহ অনেক মানুষ আক্রান্ত হচ্ছে। ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার (আইএআরসি) এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে ল্যানসেট রেসপিরেটরি মেডিসিন জার্নালে প্রতিবেদনটি প্রকাশ হয়।

এতে বলা হয়, ফুসফুসের ক্যান্সারে আক্রান্তদের মধ্যে অধূমপায়ীর অনুপাত বাড়ছে। বায়ুদূষণ এর গুরুত্বপূর্ণ কারণ। অবস্থা এমনই যে ফুসফুসের ক্যান্সার এখন বৈশ্বিকভাবে এই ঘাতক ব্যাধিতে মৃত্যুর পঞ্চম প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। ২০২২ সালে বিশ্বজুড়ে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত অন্তত ২৫ লাখ মানুষ চিহ্নিত হয়েছে। এর মধ্যে লক্ষণীয় হলো, যারা কখনোই ধূমপান করেননি, এমন ব্যক্তিদের মধ্যেও ফুসফুসের ক্যান্সার দেখা যাচ্ছে। এটি বিশ্বব্যাপী রোগটির চারটি প্রধান উপধরনের মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত হয়ে উঠেছে।

ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার জানিয়েছে, অধূমপায়ীদের মধ্যে ফুসফুস ক্যান্সারকে এখন বিশ্বে ক্যান্সারে মৃত্যুর পঞ্চম প্রধান কারণ বলেই মনে করা হচ্ছে।

গবেষণায় দেখা গেছে, বায়ুদূষণের কারণে ফুসফুসের ক্যান্সারের বিশেষ ধরন অ্যাডেনোকার্সিনোমার সবচেয়ে বেশি প্রভাব দেখা যাচ্ছে পূর্ব এশিয়ায়, বিশেষ করে চীনে। দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে গবেষণার প্রতিবেদনটির প্রধান লেখক ও আইএআরসির ক্যান্সার নজরদারি শাখার প্রধান ড. ফ্রেডি ব্রে বলেন, এই গবেষণার ফলাফল ফুসফুসের ক্যান্সারের পরিবর্তিত ঝুঁকির বিষয়টির প্রতি নজরদারির প্রয়োজনীয়তা তুলে ধরে। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মতো দেশে ধূমপানের হার কমেছে। তারপরও সেখানে অধূমপায়ী ব্যক্তিদের মধ্যে ফুসফুসের ক্যান্সার শনাক্ত হওয়ার অনুপাত বাড়ছে।

আইএআরসি বলছে, ফুসফুসের ক্যান্সারের চার প্রধান ধরন অ্যাডেনোকার্সিনোমা, স্কোয়ামাস সেল কার্সিনোমা, স্মল-সেল কার্সিনোমা ও লার্জ-সেল কার্সিনোমার মধ্যে অ্যাডেনোকার্সিনোমা পুরুষ ও নারী উভয়ের মধ্যেই সবচেয়ে বেশি শনাক্ত হচ্ছে। ২০২২ সালে বিশ্বব্যাপী পুরুষদের মধ্যে ৪৫ দশমিক ৬ শতাংশ এবং নারীদের মধ্যে ৫৯ দশমিক ৭ শতাংশ ফুসফুসের ক্যান্সার ছিল অ্যাডেনোকার্সিনোমা। ২০২০ সালে এই হার ছিল যথাক্রমে ৩৯ দশমিক শূন্য শতাংশ ও ৫৭ দশমিক ১ শতাংশ। আবার অধূমপায়ী ব্যক্তিদের মধ্যে ফুসফুসের ক্যান্সারের ৭০ শতাংশই পাওয়া যাচ্ছে অ্যাডেনোকার্সিনোমা, যা বায়ুদূষণের সঙ্গে সম্পর্কিত।

প্ল্যাটফর্ম/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।