মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬১৬ কার্তিক ১৪৩৩ · ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
news

অক্টোবর মাসে হামলার শিকার হয়েছেন ১৩ চিকিৎসক 

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১ নভেম্বর ২০২৪, ৮:১১ · ২ মিনিটে পড়ুন
অক্টোবর মাসে হামলার শিকার হয়েছেন ১৩ চিকিৎসক 
লেখার আকার

শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪

গত অক্টোবর মাসেই হামলার শিকার হয়েছেন ১৩ জন চিকিৎসক। দেশের ৭ জেলায় এ হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে রয়েছে বরিশাল, নাটোর, বাগেরহাট, পঞ্চগড়, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া ও ঢাকা জেলা।

মাসের শুরুতেই বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজন কর্তৃক মারধর ও প্রাণনাশের হুমকি দেয়া হয় কর্তব্যরত চিকিৎসককে। ০২ অক্টোবর বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে তিন চিকিৎসককে মারধর করে একদল দুর্বৃত্ত।

১৩ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মুক্তি প্রাইভেট হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. পারভেজ আহমেদকে হাত-পা বেঁধে নির্যাতন করে ওই প্রতিষ্ঠানের মালিক হাবিবুর রহমান খন্দকার ও পরিচালক জসিম উদ্দিন সরকারের বিরুদ্ধে। একইদিনে চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাত সাড়ে ১০টার দিকে হামলার শিকার হয়ে আহত হন জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. তারেকুল ইসলাম।

১৫ অক্টোবর রাতে চিনতে না পারায় নাটোর আধুনিক সদর হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. রফিকুল ইসলামকে হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত অবস্থায় নিজ কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ করে দিয়ে মারধর করে মো. হিটলু নামের এক নেতা।

১৭ অক্টোবর ঘুমের ওষুধ না দেয়ায় পঞ্চগড় মকবুলার রহমান ডায়াবেটিক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ফজলে হাসান সিদ্দিকী নাঈমের উপর হামলা করে এক রোগী। মাসের শেষদিনে (৩১অক্টোবর) রাজধানীর ডা. এম আর খান শিশু হাসপাতাল এন্ড ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের একজন অধ্যাপক ও অনারারি মেডিকেল অফিসার মারধর ও লাঞ্চনার শিকার হয়েছেন। এছাড়াও ঢাকায় এক বিচ্ছিন্ন ঘটনায় ৩ জন চিকিৎসক হামলার শিকার হয়েছেন।

প্ল্যাটফর্ম প্রতিবেদক: মঈন উদ্দিন আহমদ শিবলী

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

আগামী জুলাই থেকে ট্রেইনি চিকিৎসকদের ভাতা ৩৫ হাজার করে স্মারক প্রকাশ

সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪ পোস্ট গ্রেজুয়েট ট্রেইনি চিকিৎসকদের ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনের পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের জুলাই থেকে ৩৫ হাজার টাকা করার ঘোষণা দেয়া হয়েছে। গতকাল সন্ধ্যায় এ বিষয় মৌখিকভাবে জানানো হলে এ ভাতা প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত চিকিৎসকেরা। আজ (৩০ ডিসেম্বর)…

৩০ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

এবার লিখিত পরীক্ষার একদিন পর পরীক্ষা বাতিল ঘোষণা সিএমইউ’র

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ এবার লিখিত পরীক্ষার একদিন পর পরীক্ষা বাতিল ঘোষণা করল চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় (সিএমইউ) কর্তৃপক্ষ। আজ (২৪ ডিসেম্বর) চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ডা. মোহাম্মদ দেলওয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানান হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,…

২৪ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অর্ধেক কমানো হল বিসিএসের আবেদন ফি, কমলো মৌখিকের নাম্বারও

সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪ ৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার আবেদন ফি মৌখিক পরীক্ষার নম্বর কমিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গতকাল (১ ডিসেম্বর) এ বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, বিসিএস মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে…

২ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।